ব্রিটিশ ভাস্কর অনিশ কাপুর ও তার শিল্পকর্মের ওপর বৃহস্পতিবার ব্রিটিশ কাউন্সিলে শিক্ষামূলক প্রামাণ্যচিত্র
বরেণ্য ব্রিটিশ ভাস্কর অনিশ কাপুর এবং তার শিল্পকর্ম নিয়ে বৃহস্পতিবার ব্রিটিশ কাউন্সিল মিলনায়তনে শিক্ষামূলক একটি প্রামান্যচিত্র প্রদর্শিত হবে।
অনিশ কাপুর এবং তার শিল্পকর্ম নিয়ে আলোচনা করবেন বরে্যণ্য ভাস্কর প্রফেসর হামিদুজ্জামান খান। অনুষ্ঠানটি পরিচালনা করবেন খ্যাতিমান শিল্প সমালোচক মঈনুদ্দিন খালেদ।
অনিশ কাপুর ব্রিটেনের বিশিষ্ট ভাস্করদের অন্যতম। বিশ্বের বিভিন্ন স্থানে গত কয়েক দশক ধরে তাঁর শিল্পকর্মের প্রাধান্য লক্ষ্য করা যায়।
ব্রিটিশ কাউন্সিলে প্রতিমাসে নিয়মিত একজন করে সমকালীন ব্রিটিশ শিল্পীর ওপর প্রামান্যচিত্র প্রদর্শনের অংশ হিসাবে এ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
এর উদ্দেশ্য হলো, স্থাপত্যকলা, ভাস্কর্য ও চারুকলার ছাত্রছাত্রীদের মধ্যে সমকালীন ব্রিটিশ চারু শিল্প বিষয়ে ধারণা দেয়া এবং সেই সাথে বাংলাদেশের খ্যাতমিান শিল্পী, সমালোচক, ও ছাত্রছাত্রীদের মধ্যে শিল্পী ও শিল্পীর কাজ নিয়ে আলোচনা ও মতবিনিময়।
