ডিলান ও হ্যারিসনের কনসার্ট ফর বাংলাদেশ-এর অপ্রকাশিত ভিডিও ফুটেজ প্রকাশ
১৯৭১ সালে মুক্তিযুদ্ধের পক্ষে বিখ্যাত সঙ্গীত শিল্পী বব ডিলান ও জর্জ হ্যারিসনের কনসার্ট ফর বাংলাদেশ-এর অপ্রকাশিত ফুটেজ প্রকাশ পেয়েছে।
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পক্ষে সাড়া দিয়ে ওই সময় কনসার্টের আয়োজন করেছিলেন বিখ্যাত সঙ্গীত শিল্পী জর্জ হ্যারিসন, বব ডিলান এবং এরিক ক্ল্যাপটন।
ফিল্মের ক্লিপে বিখ্যাত ব্যান্ড দল বিটল-এর হ্যারিসন এবং ডিলানকে কনসার্টের গান নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করতে দেখা যায়। ওই কনসার্টের গানের কথা লিখেছিলেন ডিলান আর সেই গানে সুর দিয়েছিলেন হ্যারিসন।
কনসার্টে ডিলান ‘ইফ নট ফর ইউ’ নামে একটি গান গাওয়ার প্রস্তুতি নিলেও পরবর্তীতে ১৯৭১ সালের ১ আগস্ট স্টেজে তা আর গাওয়া হয়নি।
ফুটেজটি দেখে আবেগতাড়িত হয়েছেন কনসার্টের অন্যতম প্রযোজক জোনাথন ক্লাইড।
১৯৭১ সালে ডিলানের বাড়তি এ ফুটেজটি দেখা যায়নি। কোন এক অজানা কারণে ডিলান দু’ বেলার কনসার্টে কেবল বিকেল বেলা পূর্ব নির্ধারিত গান না গেয়ে লাভ মাইনাস জিরো, নো লিমিট গানগুলো গান। যে কারণে মুল ফিল্ম ও অ্যালবামে ওই ফুটেজ ও গানটি দেখা যায়নি। কনসার্ট ফর বাংলাদেশ-এর নতুন ডিভিডি ও সিডিতে বাদ দেয়া অংশগুলো রাখা হয়েছে।
২০০০ সালে ইউনিসেফের জন্য বাড়তি অর্থ যোগানের জন্য হ্যারিসন কনসার্টের ওই ফিল্ম সংযোগের সিদ্ধান্ত নিয়েছিলেন। সেই সিদ্ধান্ত মোতাবেক ২৪ অক্টোবর থেকে বাজারে পাওয়া যাবে কনসার্ট ফর বাংলাদেশের ডিভিডি ও সিডি।
