আদিবাসী দিবসে বর্ণাঢ্য সমাবেশ: আদিবাসীদের আতœ নিয়ন্ত্রণের ওপর গুরুত্বারোপ
আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি ও আত্ম নিয়ন্ত্রণের অধিকার আদায়ে রাজনৈতিক ও সুশীল সমাজের নেতারা বঞ্চিত আদিবাসীদের সাথে একসঙ্গে কাজ করার ওপর গুরুত্ব আরোপ করেছেন।
তারা বলেন, আদিবাসীসহ অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের নির্যাতন ও বঞ্চনা বন্ধ এবং তাদের অধিকার নিশ্চিত না করে মানবাধিকারের পূর্ণতার দাবি কল্পনামাত্র।
সোমবার কেন্দ্রীয় শহীদ মিনারে আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে আয়োজিত র্যালির উদ্বোধনী সমাবেশে বক্তারা এ মত ব্যক্ত করেন। আদিবাসী ফোরামের উদ্যোগে আয়োজিত দিবসের মূল শ্লোগান হচ্ছে, আতœ নিয়ন্ত্রণের অধিকার, আদিবাসীদের মানবাধিকার।
