রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুবাষিকী পালিত
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৬৪ তম মৃত্যু বার্ষিকী শনিবার ২২ শ্রাবণ সারা দেশে যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে।
এ উপলক্ষে বাংলা একাডেমীর সেমিনার কক্ষে এক মনোজ্ঞ নৃত্যানুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শিল্পকলা একাডেমীর উদ্যোগে প্রশিক্ষণ ভবনের নিচতলায় আলোচনা ও রবীন্দ্র সংগীত পরিবেশিত হয়েছে।
উদীচী শিল্পী গোষ্ঠির উদ্যোগে টিএসসিতে প্রদর্শিত হয়েছে সত্যজিত রায় পরিচালিত চলচ্চিত্র ‘ঘরে বাইরে’।
এছাড়া সরকারি ও বেসরকারি টিভি চ্যানেলগুলো বিশ্ব কবি স্মরণে বিভিন্ন অনুষ্ঠান প্রচার করেছে।
বিশ্ব কবি বাংলা সাহিত্যে বিশাল অবদান রেখে গেছেন। ১৯১৩ সালে তিনি ‘গীতাঞ্জলি’র জন্য নোবেল পুরষ্কার পান। ১৯৬১ সালে ৮০ বছর বয়সে তাঁর মৃত্যু ঘটে।
