২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সারাবিশ্বে ই জরিপ: জীবিত শ্রেষ্ঠ ১০ বাঙালির নাম ঘোষণা

বিখ্যাত পুস্তক প্রকাশক সংস্থা ‘মুক্তধারা’র নিউইর্য়ক শাখা সম্প্রতি সারাবিশ্বে এক ইন্টারনেট জরিপের আয়োজন করে। এই জরিপের ফলাফল থেকে মঙ্গরবার ঘোষণা করা হয় ১০ জন শ্রেষ্ঠ বাঙালির নাম।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2005, 06:40 PM

Updated : 26 Apr 2022, 05:47 PM

তাঁরা সকলেই নিজ নিজ কর্মক্ষেত্রে শ্রেষ্ঠ তো বটেই, জীবিত অবস্থাতেই তারা পরিনত হয়েছেন একেকটি মহিরুহে।

ঢাকার হোটেল শেরাটনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ওই ১০ জন শ্রেষ্ঠর নাম ঘোষণা করেন অধ্যাপক ড. আনিসুজ্জামান ও পশ্চিমবঙ্গের কবি সমরেন্দ্র সেনগুপ্ত। এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন দেশের বিশিষ্ট ব্যাক্তিবর্গ।

ই জরিপের শ্রেষ্ঠ ১০ জন বাঙালি হচ্ছেন, অর্মত্য সেন, জাফর ইকবাল, ড. মোহাম্মদ ইউনুস, রবি শংকর, সৌরভ গাঙ্গুলি, সুনীল গঙ্গোপধ্যায়, শেখ হাসিনা, খালেদা জিয়া, ড. কামাল হোসেন ও হুমায়ন আহমেদ।

জরিপ কার্যক্রমের সময়সীমা ছিলো গত বছরের ১ ডিসেম্বর থেকে এবছরের ৩১ মে পর্যন্ত। www.greatesbangali.com ওয়েব সাইটের মাধ্যমে বিশ্বের ৩৮টি দেশের প্রবাসী বাঙালিরা এই গণজরিপে অংশ নিয়েছেন। ইন্টারনেট প্রযুক্তির মাধ্যমে জরিপে যারা অংশগ্রহণ করতে পারেননি, তাদের জন্য ছিলো জরিপ কার্ড এবং বিভিন্ন সংবাদপত্রে মুদ্রিত জরিপ ফরম।

আগামী ২৮ আগস্ট নিউইর্য়কের ম্যানহাটান সেন্টারে এই শ্রেষ্ঠ বাঙালিদের আনুষ্ঠানিকভাবে সম্বর্ধনা জানানো হবে।