২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নবীন শিক্ষার্থীদের জন্য ঢাবি’তে রোববার চলচ্চিত্র প্রদর্শণী শুরু

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০০৫ সালের নবীন শিক্ষার্থীদের জন্য রোববার থেকে শুরু হতে যাচ্ছে তিন দিন ব্যাপী চলচ্চিত্র প্রদর্শনী। এই প্রদর্শনীর আয়োজন করেছে ঢাবি ফিল্ম সোসাইটি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2005, 09:34 PM

Updated : 26 Apr 2022, 05:39 PM

ঢাবি’র উপাচার্য অধ্যাপক এসএমএ ফায়েজ এই প্রদর্শনীর উদ্বোধন করবেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি আআমস আরেফিন সিদ্দিক, চাষী নজরুল ইসলাম ও মোর্শেদুল ইসলাম।

২০০৪-০৫ শিক্ষাবর্ষের বিভিন্ন অনুষদ ও বিভাগের শিক্ষার্থীরা তাদের ভর্তির

পে-ইন-স্লিপ অথবা আইডি কার্ড প্রদর্শন করে চলচ্চিত্র দেখতে পারবে।

রোববার থেকে বারোটি দেশের বারোটি চলচ্চিত্র প্রদর্শন করা হবে। চলচ্চিত্রগুলো হচ্ছে বাংলাদেশের দূরত্ব, ইরানের চিলড্রেন অব হেভেন, ইংল্যান্ডের চিকেন রান, ভারতের মি. অ্যান্ড মিসেস আয়ার, ব্রাজিলের সেন্ট্রাল স্টেশন, জাপানের রিংগো, যুক্তরাষ্ট্রের সেভিয়র, ইটালীর লাইফ ইস বিউটিফুল, জার্মানীর রান লোলা রান, বসনিয়ার নো ম্যান্স ল্যান্ড, ইন্দোনেশিয়ার দি ফ্ল্যাগ এবং রাশিয়ার কাম অ্যান্ড সী।

এই চলচ্চিত্র প্রদর্শনী ১৭ মে পর্যন্ত চলবে।