২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শিল্পাচার্য জয়নুল, কামরুল হাসান ও এস এম সুলতানের চিত্রকর্ম নিয়ে চিত্র প্রদর্শনী শুরু

বাংলাদেশের চিত্র শিল্প জগতের তিন প্রবাদ পুরুষ শিল্পাচার্য জয়নুল আবেদীন, কামরুল হাসান ও এস এম সুলতানের চিত্রকর্ম নিয়ে তিন দিনব্যাপী চিত্র প্রদর্শনী ঢাকার স্কলাস্টিকা স্কুলের এস টি এম হলে রোববার শুরু হয়েছে।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2005, 08:28 PM

Updated : 26 Apr 2022, 05:35 PM

স্কলাস্টিকা স্কুল ও বেঙ্গল ফাউন্ডেশন যৌথভাবে এ প্রদর্শনীর আয়োজন করে। খবর তথ্য বিবরণী’র।

প্রদর্শনীতে মোট ১০৬টি চিত্রকর্ম স্থান পেয়েছে।

প্রদর্শনীর উদ্বোধন করেন তথ্যমন্ত্রী এম শামসুল ইসলাম। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্কলাস্টিকার চেয়ারপারসন ইয়াসমিন মোর্শেদ, বেঙ্গল ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল খায়ের, বিশিষ্ট চিত্রশিল্পী কাইয়ুম চৌধুরী এবং স্কলাস্টিকার প্রিন্সিপাল ও ডেপুটি চেয়ারপারসন ওয়াসিমা পারভীন।