ইউনিসেফ মীনা মিডিয়া এ্যাওয়ার্ড পেলেন ৭ জন
গণ মাধ্যমের বিভিন্ন খাতে সৃষ্টিশীল অবদান রাখার জন্য ইউনিসেফ বাংলাদেশে প্রথমবারের মতো মিডিয়া এ্যাওয়ার্ড প্রদান করেছে।
শিশুদের জন্য ভাল অনুষ্ঠান তৈরিতে উৎসাহ দিতে ইউনিসেফ এ পুরুস্কার প্রদান করে।
ধানমন্ডির বেঙ্গল ফাউণ্ডেশনে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে ‘মীনা মিডিয়া এ্যাওয়ার্ড-২০০৫’ বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। পরে পুরস্কারপ্রাপ্তদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
জাতিসংঘ শিশু তহবিল (ইউনিসেফ) এ পুরস্কার চালু এবং অর্থায়ন করেছে। এছাড়া এশিয়ান মিডিয়া ইনফরমেশন এণ্ড সেন্টার এ আয়োজনের অংশীদার।
গণমাধ্যমের সাতটি ক্যাটাগরিতে বয়সভিত্তিক এই পুরস্কার দেয়া হয়। সাতটি কাজের মধ্যে ছয়টি প্রামান্য চিত্র এবং বাকিটি ভ্রমন গল্প।
যারা পুরস্কার পেয়েছে: রওশন আরা নিপা’র ‘আমরাও পারি’, আর্য শেষ্ঠ’র ‘দ্য লস্ট লাভ’, মোহাম্মদ আনোয়ার হোসেনের ‘সবুজের দেশে’, আউট অব ফোকাস-এর ‘শীমা- দ্য এইট ইয়ার গার্ল’, শাহেদুজ্জামান বাদল-এর ‘পেপার পাইকার’, সরদার জয়নুল আবেদিনের ‘আগে শিখি বাংলা বর্ণমালা’ এবং হাজেরা খানমের ‘ মাই ট্রাভেল টু ইউরোপ’।
ইউনিসেফের বাংলাদেশ প্রতিনিধি ক্রিস্টি ম্যাকলভোর এবং কমিউনিকেশন অফিসার সামসুদ্দিন আহমেদ অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
