নারায়ণগঞ্জে অষ্টমী স্নান উৎসব শুরু
হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান লাঙ্গলবন্দের অষ্টমী স্নান উৎসব ব্রক্ষ্মপুত্র নদের তীরে শনিবার সকাল থেকে শুরু হয়েছে। এ স্নানোৎসব চলবে রোববার সকাল পর্যন্ত।
প্রতি বছরের মত এবারও দেশ-বিদেশের হাজার হাজার পুন্যার্থী শনিবার সকাল ৮ টা থেকে ব্রক্ষ্মপুত্র নদের ১৩টি ঘাটে ভীড় জমাতে থাকে। সকাল থেকে øান শুরু হলেও মূলত দুপুরের পর ভীড় বাড়তে শুরু করে। নারী, পুরুষ ও শিশুরা স্নানকালে দৃপ্ত কন্ঠে উচ্চারণ করে ‘হে মহাভাগ ব্রক্ষ্মপুত্র, তুমি শান্তনু মুনির কূলতিলক, তুমি অমোঘা দেবীর গর্ভে জন্মগ্রহণ করেছ, হে লৌহিত্য, তুমি আমার পাপ হরণ কর’।
øান উৎসব উপলক্ষে এলাকার এগারটি মন্দিরে বাসন্তী পূজা উদযাপিত হয়। এছাড়াও এলাকার কয়েক কিলোমিটার এলাকা জুড়ে তিনদিনব্যাপী এক মেলার আয়োজন করা হয়েছে।
এ উৎসবকে কেন্দ্র করে লাঙ্গলবন্দ এলাকায় কড়া নিরাপত্তা গ্রহণ করা হয়েছে। পুলিশের পাশাপাশি র্যাব সদস্যরাও নিরাপত্তা কাজে নিয়োজিত রয়েছে। শনিবার সকালে পুলিশের আইজি ও র্যাবের উপ-পরিচালক লাঙ্গলবন্দ এলাকা পরিদর্শন করেন।
øান উদযাপন কমিটি মেলা প্রাঙ্গনে এক আলোচনা সভার আয়োজন করে। দীলিপ কান্তি ঘোষাল খোকন এতে সভাপতিত্ব করেন। আলোচনা সভায় হিন্দু নেতৃবৃন্দ ও অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
