২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন বছরে রিতালের ভিন্নধর্মী নৃত্যানুষ্ঠান

নতুন বছরে প্রচলিত প্রথা ভেঙ্গে দেশীয় সংস্কৃতির সাথে আধুনিকতার সংমিশ্রণে ভিন্নধর্মী এক নৃত্যানুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে নতুন সংগঠন ‘রিতাল’।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2005, 03:56 PM

Updated : 26 Apr 2022, 05:33 PM

রিতালের ভাষায় ‘সমসাময়িকতা’ ভিত্তিক শনিবারের এ অনুষ্ঠানে বর্ষবরণসহ ভিন্ন ধারার ১৫টি নৃত্য থাকছে। বাংলাদেশ শিশু একাডেমী মিলনায়তনে এটি অনুষ্ঠিত হবে।

বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের পরিচালক সাব্বির আহমেদ খান বিজু ও সৈয়দ মোহাম্মদ তালুত সুনান এ তথ্য জানান।

তারা জানান, ইংল্যান্ডে প্রখ্যাত নৃত্যশিল্পী আকরাম খানের সহায়তায় দু মাসের ‘শর্ট কোর্সে’র মাধ্যমে তারা এ ধারার নৃত্যে আগ্রহী হন। ১১ জন শিল্পী এ সংগঠনের মাধ্যমে প্রশিক্ষণ নিয়ে কাজ করছে।

তারা বলেন,  দেশে বর্তমানে প্রচলিত ধারার নৃতের সাথে পাশ্চাত্য ও আধুনিকতার মিশ্রণ ঘটিয়ে তারা নতুন এ ধারা সৃষ্টি করতে যাচ্ছেন।