আগামী ১৮মে থেকে জাতীয় জাদুঘরকে নতুনভাবে সাজানো হচ্ছে
জাতীয় জাদুঘরকে ১৮ মে থেকে নতুনভাবে সাজানো হচ্ছে। জাদুঘরের বিভিন্ন গ্যালারীর নিদর্শনগুলো পরিবর্তন করে ১৮ জুন থেকে অপ্রদর্শিত নিদর্শন প্রদর্শন করা হবে।
মঙ্গলবার জাতীয় জাদুঘর আয়োজিত এক সংবাদ সম্মেলনে এর মহাপরিচালক অধ্যাপক মাহমুদুল হক এ কথা জানান।
তিনি বলেন, জাতীয় জাদুঘরে বর্তমানে ৮৫ হাজার প্রতœবস্তু আছে। সংরক্ষিত সকল নিদর্শন স্থায়ীভাবে প্রদর্শনের জন্যে যথাযথ অবকাঠামো নেই। বর্তমানে সংগৃহীত নিদর্শনসমূহের মাত্র ছয় ভাগ বিভিন্ন গ্যালারীতে প্রদর্শিত হচ্ছে। বাকীগুলো গুদামঘরে (স্টোররুম) সংরক্ষিত আছে।
এ সময় ইতিহাস ও ধ্র“পদী শিল্পকলা বিভাগের ভারপ্রাপ্ত কীপার ড. রেজাউল করিম, জাতিতত্ত্ব ও অলংকরণ বিভাগের ভারপ্রাপ্ত কীপার ড. জিনাত মাহরুখ বানু, জনশিক্ষা বিভাগের ড. নিরু শামসুন্নাহারসহ জাদুঘরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অধ্যাপক মাহমুদুল হক বলেন, জাদুঘরের বিভিন্ন গ্যালারীতে একই নিদর্শন দীর্ঘদিন ধরে প্রদর্শিত হচ্ছে। জাদুঘর কর্তৃপক্ষ বর্তমানে প্রদর্শিত নিদর্শন সরিয়ে গুদামঘরে রক্ষিত প্রতœবস্তু প্রদর্শনের জন্যে প্রায় ৯০ ভাগ কাজ সম্পন্ন করেছে। নতুন নিদর্শন প্রদর্শন শুরু হলে মানুষের আগ্রহ তৈরি হবে বলে আশা করছি।
অধ্যাপক মাহমুদুল হক জানান, জাতীয় জাদুঘরে ইতোমধ্যে কোরীয় কর্নার ও ইরানি কর্নার প্রতিষ্ঠা করা হয়েছে। ইটালি, সুইজারল্যান্ড, মিশর, জাপানের সঙ্গে সেসব দেশের কর্নার প্রতিষ্ঠা বিষয়ে কথা হয়েছে। জাদুঘরের চতুর্থ তলায় প্রতিষ্ঠা করা হচ্ছে বিশ্বসভ্যতা বিভাগ। এখানকার গ্যালারীগুলো অচিরেই উন্মুক্ত করে দেয়া হবে বলে অধ্যাপক হক জানান ।
তিনি বলেন, জাতীয় জাদুঘরের বিভিন্ন নিদর্শন নিয়ে কর্তৃপক্ষ একটি সিডি প্রকাশের কাজ করে যাচ্ছে। প্রস্তাবিত সিডিতে প্রদর্শিত এবং অপ্রদর্শিত বিভিন্ন নিদর্শনের তথ্য থাকবে। এর মাধ্যমে জাদুঘরের না এসেও বিভিন্ন নিদর্শন সম্পর্কে ধারণা লাভ করা যাবে।
জাতীয় জাদুঘরের মহাপরিচালক জানান, দেশে বর্তমানে প্রায় একশ জাদুঘর আছে। কিন্তু এদের মধ্যে সমন্বয় নেই। তিনি জাদুঘরসমূহের মধ্যে সমন্বয় সাধনের আহ্বান জানান।
অধ্যাপক হক জানান, এবার বাংলা নববর্ষে জাতীয় জাদুঘর সকাল ১০ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকবে।
