২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দৃক গ্যালারিতে সুনামি ও ভূমিকম্পের ওপর চিত্র প্রদর্শণীর উদ্বোধন, চলবে ৮ জানুয়ারি পর্যন্ত

আমরা আমাদের প্রিয় বাম নগরীর উর্বর জমিগুলোতে আবার চাষ করব, আমরা এখনও স্বপ্ন দেখি উজ্জ্বল ভবিষ্যতের। ইরানি হাই কমিশনার মোহাম্মদ বাহেস্তি মোনাফারড সোমবার দৃক গ্যালারিতে সুনামি ও ভূমিকম্পের ওপর এক চিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে একজন ইরানী কবির উদ্ধিৃতি দিয়ে একথা বলেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2005, 09:29 PM

Updated : 26 Apr 2022, 06:25 PM

ইরান, পাকিস্তান এবং শ্রীলংকার যৌথ উদ্যোগে সোমবার থেকে ঢাকাস্থ দৃক গ্যালারিতে ১২ দিন ব্যাপী চিত্র প্রদর্শণী শুরু হয়েছে। প্রতিদিন বিকাল ৩ টা খেকে রাত ৮ টা পর্যন্ত গ্যালারি খোলা থাকবে। এবং আগামী ৮ জানুয়ারী পর্যন্ত প্রদর্শণী চলবে।

নিষ্ঠুর প্রকৃতি শীর্ষক এই প্রদর্শণীতে গত ২৬ ডিসেম্বর ২০০৪ সালের ভয়াবহ ভূমিকম্পে ধ্বংসপ্রাপ্ত ইরানের ঐতিহ্যবাহী বাম নগরীর  চিত্র তুলে ধরা হয়েছে। প্রদর্শণীতে ইরানের আলোকচিত্রীদের পাশাপাশি বাংলাদেশের ম্বনামধন্য ফটোগ্রাফার শহীদুল আলমের চিত্রও স্থান পেয়েছে। এছাড়া প্রদর্শণীতে সুনামির আঘাতে বিধ্বস্ত শ্রীলংকা এবং পাকিস্তানের চিত্রও তুলে ধরা হয়।

ইরানের রাষ্ট্রদূত ভূমিকম্প বিধ্ব¯ত বামনগরীর সহায়তায় বাংলাদেশের ভূমিকার প্রশংসা করেন এবং তিনি এ জন্যে বাংলাদেশের জনগণকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

গত বছরের ওই প্রাকৃতিক বিপর্যয়ে বিধ্বস্ত বাম নগরীর পুনর্গঠনে বাংলাদেশ সরকার ইরানকে এক মিলিয়ন মার্কিন ডলার অর্থ সহায়তা দেয়।

শ্রীলংকার হাই কমিশনার জামিনি সারাথ মোনাসিংয়ে এবং পাকিস্তানের হাইকমিশনার শাহীদ এমজি কিয়ানীও তাদের বক্তব্যে সুনামি বিধ্বস্থ এলাকায় সহায়তা দানে বাংলাদেশের ভূমিকার প্রশংসা করেন।