গণমাধ্যম জবাবদিহিতার বাইরে নয়: আরটিভির উদ্বোধনী অনুষ্ঠানে রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ বলেছেন, গণমাধ্যম জবাবদিহিতার বাইরে নয়।
দেশের চতুর্থ ব্যক্তি মালিকানাধীন স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল আরটিভির উদ্বোধনী অনুষ্ঠানে রাষ্ট্রপতি প্রশ্ন তুলে বলেন, গণমাধ্যম কি নিজেকে কখনো প্রশ্ন করে, তারা সমাজের জন্যে কি ভূমিকা পালন করছে ? এবং কি পরিমাণ ভূমিকা তারা পালন করছে।
রাষ্ট্রপতি বলেন, সরকার মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাস করে। কিন্তু যখন এর অপব্যাবহার হয় তখন তার দিকে দৃষ্টি দেওয়া উচিত বলেও রাষ্ট্রপতি মন্তব্য করেন। তিনি নতুন এ টেলিভিশন চ্যনেলটিকে উদারপন্থী হওয়ার আহবান জানান।
বাংলাদেশ- চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন তথ্যমন্ত্রী এম শামসুল ইসলাম এবং আরটিভির চেয়ারম্যান ও এনটিভির ব্যাবস্থাপনা পরিচালক মোসাদ্দেক আলী এমপি। উদ্বোধনী অনুষ্ঠান শেষে জাঁকজমকপূর্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে রাজনীতিবিদ, কূটনীতিক এবং প্রখ্যাত সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
