ফরাসী দূতাবাসের চলচ্চিত্র উৎসব ৮ ডিসেম্বর শুরু
আগামী ৮ ডিসেম্বর থেকে রাজধানীর বসুন্ধরা সিটিতে শরু হচ্ছে ফরাসী দূতাবাসের উদ্যোগে আয়োজিত চলচ্চিত্র উৎসব।
‘ট্রাই - কন্টিনেন্টাল ফিল্ম ফেষ্টিভ্যাল’ শীর্ষক সপ্তাহব্যাপী এই উৎসবে বাংলাদেশসহ ১২ টি দেশ অংশ নিচ্ছে।
উৎসবে অংশগ্রহণকারী অন্যদেশগুলো হচ্ছে: প্যালেষ্টাইন, পাকিস্তান, মরোক্কো, তিউনিশিয়া, তাজকিস্তান, সেনেগাল, লেবানন, কম্বোডিয়া, আেের্জন্টিনা, চীন এবং দক্ষিণ আফ্রিকা। এতে প্রতিটি দেশ বিশ্বখ্যাত চলচ্চিত্র দেখানো হবে।
বুধবার জাতীয় প্রেসক্লাবে ফরাসী দূতাবাসের এক সংবাদ সম্মেলনে দূতাবাসের ফার্ষ্ট কাউন্সিলার জঁ রমনিছিয়ানো এসব তথ্য জানান। উপস্থিত ছিলেন ‘মাটির ময়না’ চলচ্চিত্রের প্রযোজক ক্যাথরিন মাসুদ, নারী নেত্রী ড. হামিদা হোসেন প্রমুখ।
সংবাদ সম্মেলনে জানানো হয়, উৎসবের নির্বাচিত ছবিগুলো ফরাসী সরকারের প্রখ্যাত সাউথ ফান্ড’র চিত্রনাট্যের জন্য পুরস্কার প্রাপ্ত ও অনুদানে নির্মিত।
এতে বলা হয়, ৮ ডিসেম্বর বৃহস্পতিবার থেকে ১৫ ডিসেম্বর বৃহস্পতিবার পর্যন্ত বসুন্ধরা সিটির সিনেপ্লেক্স’র এক নম্বর থিয়েটার হলে প্রতিটি ছবির দুটি করে প্রদর্শনী অনুষ্ঠিত হবে। ১৪ ডিসেম্বর বুধবার বসুন্ধরা সিটি বন্ধ থাকায় সে দিন প্রদর্শনী বন্ধ থাকবে। তবে ওই দিন উৎসবে প্রদর্শিত ছবিগুলোকে কেন্দ্র করে জাতীয় যাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে অনুষ্ঠিত হবে একটি আলোচনা চক্র।
উৎসবের শেষ দিন ১৫ ডিসেম্বর ১২টি ছবির মধ্যে সবচেয়ে দর্শক আগ্রহ সৃষ্টিকারী ৪টি ছবির অতিরিক্ত প্রদর্শনী অনুষ্ঠিত হবে।
উৎসবের জন্য নির্বাচিত ছবিগুলো হচ্ছে: তারেক মাসুদ পরিচালিত মাটির ময়না (বাংলাদেশ), নাবিল আউচ পরিচালিত আলী জাওয়া (মরোক্কো), লুক্রিসিয়া মারতেন পরিচালিত লা সিয়েনাগা (আর্জেনটিনা), রিথী পান পরিচালিত দি রাইস পিপল (কম্বোডিয়া), জিব্রাইল মোমবেতি পরিচালিত হায়না (সেনেগাল), রামাদান সোলেমান পরিচালিত জুলু লাভ লেটার (আফ্রিকা), বখতিয়ার পরিচালিত লুনা পাপা (তাজাকিস্তান), জিয়া জাঙ্কে পরিচালিত প্লাটফর্ম (চীন), মফিদা তালাতদি পরিচালিত সাইলেন্স অব দি প্যালেস (তিউনিসিয়া) এবং জিয়াদ দাউরি পারিচালিত ওয়েস্ট বৈরুত (লেবানন)।
উদ্যোক্তারা জানান, চলচ্চিত্র উৎসবে টিকিটের মূল্য ১০০ থেকে দেড়শ’ টাকার মধ্যে থাকবে।
