২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কলকাতার অভিনেত্রী যমুনা বড়–য়া আর নেই

কলকাতার এককালের খ্যাতনামা অভিনেত্রী এবং কিংবদন্তী অভিনেতা প্রমথেশ বড়–য়ার স্ত্রী যমুনা বড়–য়া বৃহস্পতিবার তার দক্ষিণ কলকাতার বাসভবনে মৃত্যুবরণ করেছেন।

গ্লিটজ ডেস্ক

পার্থ মুখোপাধ্যায়,

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2005, 06:00 PM

Updated : 26 Apr 2022, 06:19 PM

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর।

তিনি চার পুত্র ও অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন।

নিহতের পরিবারের এক সদস্য জানায়, যমুনা বড়–য়া কয়েক মাস ধরে মেরুদণ্ডের সমস্যায় ভুগছিলেন।

দেবদাস ছবিতে ‘পার্বতী’র চরিত্রে অভিনয়ের মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছিলেন যমুনা বড়–য়া। এছাড়াও বাংলা ছবি ‘শেষ উত্তর’ (১৯৪২) ও ‘অধিকার’ (১৯৩৮) এ তার অভিনয় ছিল উল্লেখযোগ্য।

১৯৫১ সালে স্বামী প্রমথেশ বড়–য়ার মৃত্যুর পর অভিনয় ছেড়ে দেন যমুনা বড়–য়া।