২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশাল মহাশ্মশানে সোমবার শ্মশান দীপালি উৎসব

বরিশাল মহাশ্মশানে সোমবার উদযাপিত হবে ঐতিহ্যবাহী শ্মশান দীপালি উৎসব। প্রতি বছর ভূত চতুর্দশী তিথিতে নগরীর নতুনবাজার শ্মশান ও কাউনিয়া মহাশ্মশানে অনুষ্ঠিত এ উৎসবে মানুষের ঢল নামে।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2005, 08:32 PM

Updated : 26 Apr 2022, 06:14 PM

উপমহাদেশের বিভিন্ন স্থান থেকে এ উৎসবে এসে মানুষ শ্রদ্ধা নিবেদন করে তার মৃত স্বজনদের প্রতি। মৃত স্বজনদের সমাধিতে প্রজ্জ্বলন করে মোমবাতি।

এবারের উৎসব উপলক্ষে বরিশাল মহাশ্মশান রক্ষা সমিতি ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। পরিবেশ শান্তিপূর্ণ রাখার উদ্দেশ্যে প্রশাসনও গ্রহণ করেছে প্রস্তুতি। শ্মশান দীপালি উৎসবের পরের দিন মঙ্গলবার রাতে অনুষ্ঠিত হবে কালীপূজা।