২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জর্জ হ্যারিসনের ‘কনসার্ট ফর বাংলাদেশ’ ডিভিডি প্রকাশিত হচ্ছে সোমবার

ওয়ার্নার মিউজিক সোমবার ‘দ্যা কনসার্ট ফর বাংলাদেশ-জর্জ হ্যারিসন অ্যান্ড ফ্রেন্ডস’-এর দুটি ডিভিডি ও সিডি প্রকাশ করছে সোমবার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মিথুন আহমেদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2005, 04:35 PM

Updated : 26 Apr 2022, 06:13 PM

এতে ৯৯ মিনিটের ওই কনসার্টের মৌলিক অংশ ছাড়াও থাকছে স্যার বব জেলডফ এবং কফি আনানের সঙ্গে বিশেষ সাক্ষাতকার সম্বলিত ৪৫ মিনিটের একটি প্রতিবেদন। আরও আছে বাড়তি নানা দৃশ্য।

১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে প্রয়াত মহান শিল্পী জর্জ হ্যারিসন নিউইয়র্কের ম্যাডিসন স্কোয়ারে বিশাল কনসার্টের আয়োজন করেন। কনসার্টের তিন দশক পেরিয়ে গেলেও হ্যারিসনের কনসার্ট আজও একটি আলোচিত বিষয় হয়ে আছে।

বিটল এবং হ্যারিসনের ঘনিষ্ঠ বন্ধু রবি শঙ্কর তার মাধ্যমে বাংলাদেশ থেকে ভারতে আশ্রয় নেয়া লাখ লাখ শরণার্থীর সাহায্যের জন্য অর্থ যোগাড় করতে অনুপ্রাণীত হন।

ওই কনসার্টে বব ডিলান, এরিক ক্ল্যাপটন, রিঙ্গো স্টার, লিওন রাসেল এবং বিলি প্রিসটনের মত সঙ্গীত শিল্পীরাও অংশ নেন, যা একটি ঐতিহাসিক ঘটনা হিসেবে চিরস্মরণীয় হয়ে আছে।