ডি রকস্টারের খোঁজে ডিজুস
গ্রামীণ ফোনের ইয়থ ব্র্যাণ্ড ডিজুসের সৌজন্যের ডি রকস্টার প্রতিভা অন্বেষণের প্রথম রাউণ্ডের প্রথম ধাপ শেষে সারা দেশ থেকে ১০০ প্রতিযোগী বাছাই করা হয়েছে।
প্রখ্যাত রক শিল্পি আইয়ুব বাচ্চু প্রায় এক হাজার প্রতিযোগির মধ্য থেকে অডিও রেকর্ডস শুনে পরবর্তী ধাপের জন্যে তাদেরকে বাছাই করেন। ডি রকহান্টের পরবর্তী ধাপে বাচ্চু ৩০ জন প্রতিযোগীকে বাছাই করবেন।
নগরীর এক হোটেলে মঙ্গলবার আয়োজকরা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রাথমিক ফলাফল প্রকাশ করেন।
