২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রবারণা পূর্ণিমায় কলাপাড়ার রাখাইন পল্লীতে ফানুস উড়ানো উৎসব

প্রবারণা পূর্ণিমা উপলক্ষে কলাপাড়ার রাখাইন পল্লীতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। চলছে ফানুস উড়ানোর উৎসব। রোববার ও সোমবার রাতে ফানুস উড়াবে তারা।

পটুয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2005, 07:11 PM

Updated : 26 Apr 2022, 06:12 PM

বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা উপলক্ষে দু’ দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রদীপ পূজা ও সন্ধ্যায় আকাশে ফানুস উড়ানো ছাড়াও থাকছে, নৃত্যগীতসহ বিভিন্ন কর্মসূচি। এছাড়াও বিভিন্ন ধর্মীয় কৃত্য পালন করবে বৌদ্ধ ধর্মানুসারীরা। সোমবার সকালে গৃহীদের শীল গ্রহণ, ভিক্ষুসংঘের পিণ্ডদানসহ অন্যান্য কর্মসূচি পালন করা হবে।

রাখাইন বুদ্ধিস্ট সোস্যাল ওয়েলফেয়ার কমিটির সভাপতি অংসাচিং (৫৫) জানান, রোববার রাতে দু-একটি করে ফানুস উড়ানো হলেও সোমবার রাতে অন্তত দশ-বারোটি করে ফানুস উড়ানো হবে।

বৌদ্ধ ধমাবলম্বীদের বিশ্বাস, ভগবান গৌতম বৌদ্ধ নিজেই ফানুস উড়াতে পছন্দ করতেন। ধর্মীয় বিশ্বাসের বাইরেও পূর্ণিমার রাতের আকাশে ফানুস উড়ানোর ফলে যে মনোরম দৃশ্যের সৃষ্টি হয় তা সবারই মন কাড়ে।