২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘ব্রেক মাই সোল’ দিয়ে টিকটকে বিয়ন্সে

গ্র্যামিজয়ী আমেরিকান সঙ্গীত তারকা বিয়ন্সে বরাবরই নতুন কিছু দিয়ে চমকে দিতে ভালোবাসেন ভক্তদের।এবারে তাই সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকে তার আত্মপ্রকাশ।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2022, 02:33 PM

Updated : 25 Oct 2022, 10:58 AM

সিএনএন বলছে ‘ব্রেক মাই সোল’ একক মিউজিক ভিডিও পোস্ট করে বৃহস্পতিবারই বিয়ন্সে জিযেল নোলস টিকটক দুনিয়ায় পা রাখেন। 

বিয়ন্সে লিখেছেন, সবার প্রতিক্রিয়ায় তিনি খুব খুশি।

“ব্রেক মাই সোল’র প্রতি সবার ভালোবাসার জন্য অনেক ধন্যবাদ, এভাবেই বেসে যাবেন।“

বিয়ন্সে জানান, তিনি তার ভিডিওতে কিছু ভক্তের নাম উল্লেখ করেছেন কাজটিকে ভালো ‘মাপে’ পৌঁছে নিতে।

বিয়ন্সের ‘ব্রেক মাই সোল’ মিউজিক ভিডিও মুক্তি পায় গত মাসে।

বহুকাল অ্যালবাম প্রকাশে বিরতিতে ছিলেন বিয়ন্সে। সেই কবে ২০১৬ তে মুক্তি পেয়েছিল তার ‘লেমোনেড’ অ্যালবামটি। সেটি ছিল তার ষষ্ঠ অ্যালবাম। প্রশংসাও কুড়িয়েছিল বেশ।

এরপর বিয়ন্সে মিউজিক নিয়ে তার স্বামী জে-ডের সঙ্গে কাজ করেছেন, লাইভ অ্যালবাম মুক্তি দিয়েছেন, সেলুলয়ডের পর্দায় চেহারাও দেখিয়েছেন। কিন্তু ভক্তদের মন ভরেনি তাতে। অবশেষে তার অনুরাগীদের জন্য আনছেন নতুন অ্যালবাম।

আগামী ২৯ জুলাই বিয়ন্সের অ্যালবাম রেনেসাঁ মুক্তি পেতে যাচ্ছে। এরিমধ্যে এই গায়িকার ওয়েবসাইট ও বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে রেনেসাঁর প্রি-অর্ডার শুরুও হয়ে গেছে।