২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দীপিকা পাড়ুকোন কি অসুস্থ?

হৃদস্পন্দনে মাত্রা বেড়ে যাওয়ায় বলিউড তারকা দীপিকা পাড়ুকোনকে হাসপাতালে নেওয়ার খবর এসেছে ভারতীয় গণমাধ্যমে; আবার খবরটি গুজব, এমন খবরও বেরিয়েছে।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2022, 08:35 PM

Updated : 14 Jul 2022, 06:23 PM

মঙ্গলবার বিকালে হায়দরাবাদে ‘প্রজেক্ট কে’ সিনেমার শুটিংয়ের মাঝে হৃদস্পন্দন বেড়ে যাওয়ায় অসুস্থ হয়ে পড়লে তাকে কামিনেনি হাসপাতালে নেওয়া হয়েছিলে বলে এক প্রতিবেদনে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

তাদের প্রতিবেদনে বলা হয়, পরীক্ষা-নিরীক্ষার পর সিনেমার সেটে ফিরেছেন তামাশা অভিনেত্রী।

টাইমস অব ইন্ডিয়াসহ বেশ কয়েকটি গণমাধ্যমে দীপিকাকে হাসপাতালে নেওয়ার খবর এলেও পিঙ্কভিলার এক প্রতিবেদনে খবরটিকে ভুয়া বলে দাবি করা হয়েছে।

পিঙ্কভিলা প্রতিবেদনে বলা হয়েছে, দীপিকাকে হাসপাতালে নেওয়া হয়নি; শুটিংয়ের মাঝে তার শারীরিক কোনো জটিলতাও হয়নি। তিনি এখনও ‘প্রজেক্ট কে’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন।

পরিচালক নাগ অশ্বিনের সিনেমায় দীপিকার সঙ্গে প্রধান চরিত্রে অভিনয় করছেন দক্ষিণ ভারতীয় সিনেমার তারকা প্রভাস; এ জুটির প্রথম সিনেমা এটি। তারা ছাড়াও এতে কাজ করছেন অমিতাভ বচ্চন।