২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কোক স্টুডিও বাংলা কনসার্ট স্থগিত

বৃষ্টির বাগড়ায় শেষ মুহূর্তে এসে কোক স্টুডিও বাংলা কনসার্ট স্থগিত ঘোষণা করেছে আয়োজকরা।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2022, 05:45 PM

Updated : 14 Jul 2022, 06:20 PM

বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা আর্মি স্টেডিয়ামে এ কনসার্টের আয়োজন করার কথা ছিল; আয়োজনের প্রস্তুতির মধ্যে বৃষ্টির কারণে তা স্থগিতের ঘোষণা দিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

এক বিবৃতিতে বাফুফে জানিয়েছেন, কনসার্টের পরবর্তী তারিখ নির্ধারণের পর শ্রোতাদের জানানো হবে।

ফুটবল বিশ্বকাপের ট্রফি ট্যুর উপলক্ষে এ কনসার্টের আয়োজনের কথা ছিল; কনসার্টের পাশপাশি এ আয়োজনে ট্রফির সঙ্গে ছবিও তোলার সুযোগ ছিল দর্শকদের জন্য।

সূচি অনুযায়ী বৃহস্পতিবার দুপুরের পর থেকেই দর্শকরা আর্মি স্টেডিয়ামে ভিড় করছিলেন; বৃষ্টির কারণে কনসার্ট শুরু হবে বিলম্ব হচ্ছিল। এর মাঝেই এ ঘোষণা এলো।

কনসার্টে নগরবাউল জেমস, ওয়ারফেজ, নেমেসিস, লালনসহ কোক স্টুডি বাংলার অর্ণব, রিপন, অনিমেষ রায়, পান্থ কানাই, মিজান, মমতাজ, ঋতুরাজ ও নন্দিতদের গাওয়ার কথা ছিল।