২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘তোমার যেন বউ জোটে’, ভক্তকে কেন বললেন সানি লিওনি

নিজের সোশাল মিডিয়া হ্যান্ডেলে একটি ভিডিও তুলেছেন সানি লিওনি, যেখানে এক ভক্তকে নিয়ে তার রসিকতা অন্য ভক্তদের মধ্যে বেশ সাড়া ফেলেছে।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2022, 06:02 PM

Updated : 02 Aug 2022, 03:09 PM

বৃহস্পতিবার তোলা এই ভিডিওতে দেখা যায় লাল সবুজ শাড়ি পরা সানি লিউনি ডাকছেন এক তরুণকে।

কাছে আসার পর ওই তরুণের একটি হাত ধরে ক্যামেরা জুম করতে বলেন সানি। তখন দেখা যায়, ওই হাতে সানি লিওনির নাম ট্যাটু হয়ে রয়েছে সেখানে।

সানি লিওনি তখন বলেন, “খুব দারুণ তোমাকে অনেক ধন্যবাদ।”

ওই তরুণের মাথা তখন লজ্জায় অবনত।

এই ভিডিওর ক্যাপশনে এই বলিউড তারকা লিখেছেন, “আশা করি তুমি আমাকে আজীবন ভালবাসবে। তবে এখন তোমার কাছে কোনো বিকল্প নেই। চাইব তোমার যেন একটা বউ জোটে।”

ফেইসবুকে এই ভিডিও তোলার পর ১১ ঘণ্টায় ভিডিওটি শেয়ার হয়েছে ১ হাজার ৩০০ বার। তাতে মন্তব্য এসেছে ৬ হাজারের বেশি।

ইনস্টাগ্রামে এই ভিডিওটিতে লাইক পড়েছে ১২ লাখের বেশি, মন্তব্যও আসে ৬ হাজারের বেশি।

সম্প্রতি ঢাকায় এক অনুষ্ঠানে এসে বাংলাদেশেও আলোচনায় আসেন কানাডার নাগরিক এই বলিউড অভিনেত্রী, যার প্রকৃত নাম কারেনজিৎ কাউর ভোরা।

৪০ বছর বয়সী সানি লিওনি ড্যানিয়েল ওয়েবারের সঙ্গে দাম্পত্য সম্পর্কে আবদ্ধ। তাদের তিন সন্তান রয়েছে।

এক সময়ের পর্ন তারকা সানি ২০১১ সালে রিয়্যালিটি শো বিগ বস-৫ দিয়ে ভারতে পরিচিতি পান। পরের বছরই জিসম-২ দিয়ে বলিউডে অভিষেক ঘটে তার।

ঢাকায় এসে বাংলা গানে নাচলেন সানি লিওনি

মিমি, নুসরাত, নারগিস ফাখরিও ছিলেন সেই বিয়ের আসরে