২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এবারের অস্কারে পুরস্কার ঘোষণা করছেন যারা

আর মাত্র দুই সপ্তাহ পর বসতে যাচ্ছে এ বছরের অস্কার আসর; এবার কারা বিভিন্ন বিভাগে পুরস্কার ঘোষণা করবেন, তাদের একটি তালিকা প্রকাশ করেছে সিএনএন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2022, 02:15 PM

Updated : 02 Aug 2022, 03:08 PM

বুধবার এক প্রতিবেদনে সিএনএন জানায়, এবারের অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে পুরস্কার ঘোষণাকারীদের ওই তালিকা প্রস্তুত করেছেন এ আয়োজনের প্রযোজক উইল প্যাকার ও শায়লা কাউয়ান।

এ তালিকায় নতুন যুক্ত হয়েছেন হ্যালে বেইলি, শন ‘ড্যাডি’ কম্বস, জেমি লি কার্টিস, উডি হ্যারেলসন, স্যামুয়েল এল জ্যাকসন, শন মেন্ডেস, টাইলার পেরি ও ট্রেসি এলিস রস।

এছাড়া রুথ ই কার্টার, কেভিন কস্টনার, অ্যান্থনি হপকিন্স, লিলি জেইমস, ড্যানিয়েল কালুইয়া, জোয়ি ক্রাভিৎস, মিলা কুনিস, লেডি গাগা, জন লেগুইজামো, সিমু লিউ, রামি মালেক, লুপিটাহ নিয়ং’গোউ, রোজি পেরেজ, ক্রিস রক, নাওমি স্কট, ওয়েসলি স্নাইপস, ইউমা থারম্যান, জন ট্রাভোল্টা ও ইয়হ-জং ইয়ুনের নাম আগে থেকেই জানা।

আগামী কয়েক দিনে আরও তারকা এই তালিকায় যুক্ত হতে পারেন এবং তাদের মধ্যে একদল পারফরমারও থাকতে পারেন বলে জানিয়েছে সিএনএন।

আগামী ২৭ মার্চ হলিউডের ডলবি থিয়েটারে বসতে যাচ্ছে অস্কারের ৯৪তম আসর। সঞ্চালক হিসেবে থাকছেন অ্যামি শুমার, ওয়ানডা স্কাইস ও রেজিনা হল।