২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭ আশ্বিন ১৪৩৩

বলিউড-টলিউডের তারাদের ঢাকায় এক রাত

একটি বিয়ের আসরে যোগ দিয়ে ঢাকায় উড়ে এসেছিলেন বলিউড তারকা নারগিস ফাখরি, সানি লিওনি, টলিউড তারকা মিমি চক্রবর্তী, নুসরাত জাহান, যশ দাশগুপ্তসহ আরও অনেকে। শনিবার রাতে তাদের সেই বিয়ের অনুষ্ঠান মাতানোর ছবি এসেছে সোশাল মিডিয়ায়।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2022, 11:52 PM

Updated : 28 Apr 2022, 11:50 PM

Image
গান বাংলার কৌশিক হোসেন তাপস ও ফারজানা মুন্নীর মেয়ের বিবাহোত্তর সংবর্ধনায় স্বামী ড্যানিয়েল ওয়েবারের সঙ্গে সানি লিওনি; পাশে নারগিস ফাখরি। বিয়ের আসরে বাংলা গান ‘দুষ্টু পোলাপান’ এর তালে পারফর্ম করেন সানি লিওনি; নারগিস ফাখরিও বসে থাকেননি।
Image
শনিবার রাতে ঢাকার শেফ’স টেবিল কনভেনশন হলে এ আয়োজনে ‍বিদেশি তারকাদের সঙ্গে দেশের শিল্পীরাও আমন্ত্রণ পেয়েছিলেন। কুশল বিনিময়ের ফাঁকে সানি লিওনির সঙ্গে তোলা ছবিটি ইনস্টাগ্রামে পোস্ট করেন প্রার্থনা ফারদিন দীঘি।
Image
ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী প্রার্থনা দীঘির সেলফিতে ধরা দিলেন বলিউডের নারগিস ফাখরি।  
Image
বিয়ের আসরে যোগ দিতে স্বামী যশ দাশগুপ্তকে নিয়ে ঢাকায় এসেছিলেন টলিউড অভিনেত্রী নুসরাত জাহান; তারকা যুগলের সঙ্গে তোলা ছবিটি ফেইসবুকে পোস্ট করেছেন ঢাকার চিত্রনায়ক নিরব।
Image
বিয়ের আসরে সহকর্মীদের সঙ্গে আলাপচারিতায় টলিউড তারকা মিমি চক্রবর্তী; কয়েকমাস আগে টিএম রেকর্ডসের প্রযোজনায় বাংলাদেশের একটি মিউজিক ভিডিওতে দেখা গেছে তাকে।
Image
বিয়ের আয়োজন শেষে রোববার সকাল সাড়ে ৮টার দিকে ফ্লাইটে ঢাকা ছাড়েন সানি লিওনি, মিমি চক্রবর্তী, ড্যানিয়েল ওয়েবার, শেফালি জাড়িওয়ালা।