২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিপিএলের থিম সংয়ের স্রষ্টা বাপ্পি লাহিড়ীকে স্মরণ

বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) থিম সংয়ের স্রষ্টা ভারতের প্রখ্যাত গায়ক ও সুরকার বাপ্পি লাহিড়ীর মৃত্যুতে শোক প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2022, 11:51 PM

Updated : 25 Oct 2022, 10:14 AM

মঙ্গলবার মধ্য রাতে মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এই সংগীত পরিচালক মারা গেছেন।

বুধবার শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের বিপিএলের দ্বিতীয় কোয়ালিয়ার ম্যাচের ইনিংস বিরতিতে বিগস্ক্রিনে এই শিল্পীর প্রতি শ্রদ্ধা জানায় বিসিবি।

বিপিএলের থিম সংয়ে কণ্ঠ দেওয়ার পাশাপাশি গানটির সুর ও সংগীতায়োজনও করেছেন বাপ্পি লাহিড়ী।

২০১২ সালে বিপিএলের প্রথম আসরের উদ্বোধনী আয়োজনে গানটি পরিবেশন করেছিলেন বাপ্পি; সঙ্গে কণ্ঠ মিলিয়েছিলেন কুমার বিশ্বজিৎ ও শান।

ব্যক্তিগত জীবনের ক্রিকেট খেলা দেখতে ভালোবাসেন বাপ্পি লাহিড়ী; তার মৃত্যুতে শচীন টেন্ডুলকারসহ ভারতের ক্রিকেট তারকা শোক জানিয়েছেন।

তিনি ফুটবলেও ভক্ত ছিলেন; বিশেষে করে ম্যারাডোনার খেলার প্রতি তার মুগ্ধতা ছিল। সেই মুগ্ধতা থেকে ২০১৬ তাকে নিয়ে গান লিখে রেকর্ড করেছিলেন, পরে দুবাইয়ে ম্যারাডোনার সঙ্গে দেখা করেছিলেন; তখন গানটি তাকে উপহার দেন বাপ্পি।