২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাবা হারালেন তানজিন তিশা

ছোটপর্দার অভিনেত্রী তানজিন তিশার বাবা মারা গেছেন।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2022, 04:03 PM

Updated : 25 Oct 2022, 10:14 AM

শনিবার রাত ৯টা ৫৫ মিনিটে রাজধানীর কাকরাইলের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার বাবা আবদুল কাশেমের মৃত্যু হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশ।

আবদুল কাশেম ক্যানসারে আক্রান্ত ছিলেন; তার ‍মৃত্যুতে শোক প্রকাশ করেছে অভিনয়শিল্পী সংঘ।

রোববার শরীয়তপুরের গ্রামের বাড়িতে পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হবে।