২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

খল অভিনেতা আমির সিরাজী ‘লাইফ সাপোর্টে’

শ্বাসকষ্ট নিয়ে রাজধানীর এক হাসপাতালে চিকিৎসাধীন ঢাকাই চলচ্চিত্রের খল অভিনেতা আমির সিরাজীর শারীরিক অবস্থার অবনতি ঘটেছে।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Dec 2021, 07:14 PM

Updated : 02 Aug 2022, 06:44 PM

শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে তাকে রামপুরার বেটার লাইফ হসপিটালে ভর্তি করা হয়; পরে তাকে ‘লাইফ সাপোর্টে  চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান।

আমির সিরাজীর মেয়ে নূরজাহান সিরাজী জানান, তার বাবার নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছেন; চিকিৎসকরা বলছেন, ‘লাইফ সাপোর্টে’ থাকলেও আপাতত তিনি ‘বিপদমুক্ত’।

গত বছর ডিসেম্বরে হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন আমির সিরাজী।

ইবনে মিজানের পরিচালনায় ‘পাতাল বিজয়’ সিনেমায় প্রথমবার ক্যামেরার সামনে দাঁড়ান আমির সিরাজী; তবে তার মুক্তিপ্রাপ্ত প্রথম চলচ্চিত্র মতিন রহমান পরিচালিত ‘রাধা কৃষ্ণ’। দীর্ঘ ক্যারিয়ারে বেশিরভাগ সিনেমায় খল চরিত্রে অভিনয করেছেন তিনি।