২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৩৬ সিনেমা হলে ‘চোখ’

দেশজুড়ে ৩৬টি সিনেমা হলে শুক্রবার মুক্তি পাচ্ছে পরিচালক আসিফ ইকবাল জুয়েলের প্রথম চলচ্চিত্র ‘চোখ’।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2021, 05:04 PM

Updated : 07 Apr 2022, 11:41 PM

শাপলা মিডিয়ার প্রযোজনায় এ সিনেমায় প্রধান তিন চরিত্রে অভিনয় করেছেন নিরব হোসেন, শবনম বুবলী ও জিয়াউল রোশান।

জুয়েল গ্লিটজকে বলেন, “করোনাভাইরাস পরিস্থিতিতে বন্ধ থাকা বেশ কয়েকটি সিনেমা হল খুলছে ‘চোখ’ মুক্তির মধ্য দিয়ে। এটি আমার প্রথম সিনেমা; হলে গিয়ে সিনেমাটা দেখার অনুরোধ করছি।”

দশ ধরে ধরে নাটক নির্মাণ করে এ চলচ্চিত্র নির্মাণ করেছেন জুয়েল; আগামীতেও নিয়মিত চলচ্চিত্র নির্মাণের পরিকল্পনা রয়েছে তার।

সিনেমাটি নিয়ে বুবলী সাংবাদিকদের বলেন, “এটি ভালো গল্পের সিনেমা। আশা করছি, দর্শকদের ভালো লাগবে।”

২০১৬ সালে চলচ্চিত্রে ক্যারিয়ার শুরুর পর মুক্তিপ্রাপ্ত সব সিনেময় বুবলীর বিপরীতে দেখা গেছে শাকিব খানকে; এবারই প্রথম তাকে ছাড়া পর্দায় আসছেন বুবলী।

সিনেমার চিত্রনাট্য লিখেছেন অনামিকা মণ্ডল।

হলের তালিকা:

স্টার সিনেপ্লেক্স: বসুন্ধরা সিটি, সনি, ব্লকবাষ্টার সিনেমাস, শ্যামলী, চিত্রামহল, আনন্দ, বিজিবি অডিটোরিয়াম, গীত, সৈনিক ক্লাব, নিউ গুলশান, সেনা অডিটোরিয়াম, চন্দ্রিমা, নিউ মেট্রো (নারায়ণগঞ্জ), নবীন (মানিকগঞ্জ), বর্ষা (গাজীপুর), চাঁদমহল (কাঁচপুর), পান্না (মুক্তারপুর, মুন্সীগঞ্জ), নন্দিতা (সিলেট), ঝংকার (পাঁচদোনা, নরসিংদী), সিনেমা প্যালেস (চট্টগ্রাম), সুগন্ধা (চট্টগ্রাম), সঙ্গীতা (খুলনা), লিবার্টি (খুলনা), মনিহার (যশোর), মডার্ন (দিনাজপুর), অভিরুচি (বরিশাল), পূরবী (ময়মনসিংহ), সত্যবতী (শেরপুর), শাপলা (রংপুর), চলন্তিকা (গোপালদী, নারায়ণগঞ্জ), পূর্বাশা (শান্তাহার, বগুড়া), মালঞ্চ (টাঙ্গাইল), মাধবী (মধুপুর, টাঙ্গাইল), রাজিয়া(নাগরপুর, টাঙ্গাইল), রুনা (চালাকচর, নরসিংদী), মোহন (হবিগঞ্জ), তামান্না (সৈয়দপুর)।