২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লকডাউনে শুটিং করবেন না মেহজাবীন চৌধুরী

করোনাভাইরাস নিয়ন্ত্রণে সাত দিনের কঠোর লকডাউনে শুটিং না করার ঘোষণা দিলেন টিভি নাটকের হালের ব্যস্ততম অভিনেত্রী মেহজাবীন চৌধুরী।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2021, 04:39 PM

Updated : 02 Aug 2022, 06:01 PM

বুধবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে বৃহস্পতিবার থেকে ৭ জুলাই পর্যন্ত সাত দিনের বিধিনিষেধ আরোপের পর এক ফেইসবুক স্ট্যাটাসে এ ঘোষণা দেন তিনি।

মেহজাবীন জানান, ২৮ জুলাই থেকে ৭ জুলাই পর্যন্ত শুটিংয়ের শিডিউল বাতিল করেছেন তিনি। করোনাভাইরাস পরিস্থিতির উন্নতি ঘটলে কাজে ফিরবেন।

বিধিনিষেধ পালন করার ও ঘরে থাকার অনুরোধ করেছেন মেহজাবীন।

লকডাউন: চলচ্চিত্রের শুটিং বন্ধ, নাটকের শুটিং চলছে

মেহজাবীন শুটিংয়ে না ফিরলেও লকডাউনের প্রথমদিন বৃহস্পতিবার টিভি নাটকের শুটিংয়ে অংশ নিয়েছে বেশ কয়েকজন অভিনয়শিল্পী, নির্মাতা কলাকুশলী।

টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টেলিপ্যাব) জানিয়েছে, টেলিভিশন চ্যানেলের অনুমতিপত্র ও প্রশাসনের সহযোগিতায় তারা নাটকের শুটিং আপাতত চালিয়ে যাচ্ছেন।

এর আগে বুধবার লকডাউনের মধ্যে চলচ্চিত্রের শুটিং বন্ধের ঘোষণা দিয়েছের বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি পরিচালক সোহানুর রহমান সোহান।