২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ছোট গল্প থেকে ‘সেলাই জীবন’

ফারুক মইনউদ্দীনের ছোটগল্প "শারীরবৃত্তীয়" অবলম্বনে নির্মিত হলো স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘সেলাই জীবন।’

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2020, 02:24 PM

Updated : 08 Apr 2022, 01:05 AM

ছবিটি নির্মাণ করেছেন পরিচালক সোহেল রানা বয়াতি। চিত্রনাট্য তৈরি করেছেন অনিক কান্তি সরকার, চিত্রগ্রহণ করেছেন ফরহাদ হোসেন। চলচ্চিত্রের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শিমুল খান, জয়িতা মহলানবীশ, সাজু আহমেদ, নীলা, পাপিয়া, সাদিয়া প্রমুখ।

চলচ্চিত্রটি প্রসঙ্গে নির্মাতা বয়াতি বলেন, ‘গার্মেন্টস খাত আমাদের জাতীয় আয়ের একটি বিশাল অংশের যোগান দেয়। কিন্তু যাদের ঘামে-শ্রমে এই আয়, তাদের জীবন স্বাভাবিকভাবে চলে কি? করোনাকালীন সময়ে তারা মানবেতর জীবন যাপন করছে।প্রতিদিন যৌন নির্যাতনের শিকার হচ্ছেন কর্মজীবী নারীরা। আবার বিভিন্ন গার্মেন্টসে শিশুরা কাজ করে অস্বাভাবিক পরিবেশে। মানবিক এই গল্পটি চলচ্চিত্রের মাধ্যমে সহজভাবে তুলে ধরার চেষ্টা করেছি আমরা।’

বাংলাএক্সপ্রেস ফিল্মসের ইউটিউব চ্যানেলে ১৬ জুলাই সন্ধ্যা ৬ টায় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি মুক্তি পেয়েছে বলে নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানটির কর্ণধার পারভেজ চৌধুরী।