২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আরটিভি প্লাসে ‘জন্মভূমি’

ভিডিও অন ডিমান্ড (ভিওডি) প্লাটফর্ম ‘আরটিভি প্লাসে’ মুক্তি পেল রোহিঙ্গা শরণার্থীদের নিয়ে নির্মিত বেঙ্গল মিডিয়ার চলচ্চিত্র ‘জন্মভূমি’।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2020, 12:00 AM

Updated : 08 Apr 2022, 12:57 AM

পরিচালক প্রসূন রহমানের নির্মিত চলচ্চিত্রটি প্রেক্ষাগৃহে মুক্তি পায় ২০১৮ সালের ১৪ ডিসেম্বর।

এবার প্রথম কোনো অনলাইন প্লাটফর্মে ছবিটি মুক্তি দেওয়া হলো বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে;  আরটিভি প্লাসের সাবস্ক্রিপশন করে দর্শকরা ছবিটি উপভোগ করতে পারবেন।

এ চলচ্চিত্রের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রওনক হাসান, সায়রা আক্তার জাহান, সংগীতা চৌধুরী, অঙ্কন চাকমা, জয়নাল জ্যাক, পামেলা কেচার, নাসির উদ্দিনসহ অনেকে।

সিনেমাটির গল্পে বাংলাদেশের কক্সবাজার জেলার কুতুপালংয়ে মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে বিতাড়িত রোহিঙ্গা শরণার্থীদের নিয়ে।

মিয়ানমার সরকার ২০১৭ সালের আগস্টে রোহিঙ্গাদের ওপর ব্যাপক হত্যাকাণ্ড চালালে জীবন বাঁচানোর জন্য প্রায় ১১ লাখ শরণার্থী নিজেদের জন্মভূমি ছেড়ে বাংলাদেশে আশ্রয় নেয়।

চলচ্চিত্রটি মিলান চলচ্চিত্র উৎসব, ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ও কলকাতায় বাংলাদেশ চলচ্চিত্র উৎসব, টরেন্টোর ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব সাউথ এশিয়া (আইএফএফএসএ), রেইনবো চলচ্চিত্র উৎসবসহ বেশ কিছু চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে।

২০১৮ সালে বাংলাদেশ স্থায়ী মিশনের আয়োজনে জাতিসংঘ সদরদপ্তরে জন্মভূমি চলচ্চিত্র প্রদর্শিত হয়। এছাড়াও যুক্তরাজ্যের হাউস অব কমন্সে সংসদ সদস্যদের উপস্থিতিতে প্রদর্শিত হয়েছে চলচ্চিত্রটি।