২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এলো সুহৃদের নতুন গান ‘ঘরে আছি’

আজব রেকর্ডসের ব্যানার থেকে প্রকাশিত হল সুহৃদের করোনাভাইরাসের সময়ে সচেতনতামূলক গান ‘ঘরে আছি’।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2020, 10:55 PM

Updated : 18 Aug 2022, 03:09 PM

গানটির কথায় এবং চিত্রায়নে ফুটিয়ে তোলা হয়েছে করোনাভাইরাসের এই দিনগুলিতে ঘরে থাকার কথা, আয়হীন মানুষের কষ্ট ও দুর্দশার কথা। সকলকে নিয়ম মানার আহবান জানিয়ে বলা হয়েছে “মানচিত্রকে বাঁচাবার এখনই সময়’। প্রয়োজনে সবার থেকে নিজেকে দূরে রেখে একলা বেঁচে থাকতে হবে, এই মহামারির বিরুদ্ধে লড়াই করতে হবে নিজের ইচ্ছাশক্তির উপর বিশ্বাস রেখে।

কোলকাতার ব্যান্ড ‘দ্য মিলিপুটস’ এর প্রতিষ্ঠাতা সদস্যদের একজন এবং গিটারিস্ট দেবমাল্য দে এই গানের সঙ্গীতায়োজন করেছেন। গানের কথাগুলো লিখেছেন তরুণ লিরিসিস্ট মৃন্ময়ী, মিউজিক ভিডিও তৈরি করেছেন হিমু।

ঈদ-উল-ফিতর উপলক্ষে গানটি ফেসবুক এবং ইউটিউবে প্রকাশিত হয়। এর আগে আজব থেকে প্রকাশিত হয় এই শিল্পীর প্রথম অ্যালবাম 'পাপ ।