২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর  বিশেষ অনুষ্ঠান ‘খোকা থেকে বঙ্গবন্ধু’

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে দুরন্ত টেলিভিশনে আগামী ১৭ মার্চ, মঙ্গলবার, বিকাল ৫.০০টায় প্রচারিত হবে বিশেষ অনুষ্ঠান ‘খোকা থেকে বঙ্গবন্ধু’।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2020, 12:16 PM

Updated : 08 Apr 2022, 12:29 AM

২৬ পর্বের এই অনুষ্ঠানে শিশুরা বঙ্গবন্ধুর শৈশব থেকে শেষ জীবন পর্যন্ত নানান মজার গল্প, মানবিক ও সংগ্রামী ঘটনার ইতিহাস জানতে পারবে। প্রতি পর্বে বঙ্গবন্ধুর সঙ্গে সরাসরি সম্পৃক্ত গুণী ব্যক্তিরা তাঁদের অভিজ্ঞতার কথা বলবেন। আলোচনার ফাঁকে শিশুরা আবৃত্তি পরিবেশন করবে এবং ছবি আঁকবে। এছাড়া বঙ্গবন্ধুকে উদ্দেশ্য করে দর্শক বন্ধুদের পাঠানো চিঠি পড়ে শোনানো হবে। 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেছে রাইমা হক ও সৈয়দ আরবিন আয়ান। ১৭ মার্চের অনুষ্ঠানে অতিথি হিসেবে থাকবেন ড. ইনামুল হক। পরবর্তী অনুষ্ঠানগুলোতে অতিথি হিসেবে থাকবেন ইমদাদুল হক মিলন, আতাউর রহমান, মোজাম্মেল বাবু, নির্মলেন্দু গুণ, নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু, নূহ-উল-আলম লেনিন, মামুনুর রশীদ, মো. শাহারিয়ার আলম (এমপি), আবুল মোমেন, আবুল হাসান মাহমুদ আলী, রামেন্দু মজুমদারসহ অনেকে। অনুষ্ঠানটি পরিচালনা করেছেন তোফায়েল সরকার।

অনুষ্ঠানটি পরবর্তীতে ২০ মার্চ থেকে প্রতি শুক্র ও শনিবার, বিকাল ৫.০০টায় ও রাত ৯.০০টায় প্রচারিত হবে।

বঙ্গবন্ধুর জীবনের গল্প নিয়ে দুরন্ত’র ধারাবাহিক ‘গল্প শেষে ঘুমের দেশে’ দুরন্ত টেলিভিশনে নিয়মিত প্রচারিত হচ্ছে ধারাবাহিক ‘গল্প শেষে ঘুমের দেশে’। ধারাবাহিকের বিভিন্ন চরিত্রে শিশু শিল্পীদের পাশাপাশি তারকা অভিনয়শিল্পীরা অভিনয় করেছেন। ধারাবাহিকটি সপ্তাহের প্রতিদিন রাত ৯.০০টায় প্রচার হচ্ছে।

১৬, ১৭ ও ১৮ মার্চের পর্বে শিশুরা শুনবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সংগ্রামী জীবনের গল্প। শিশুদের এই গল্প শোনাবেন আসাদুজ্জামান নূর। বিশেষ এই পর্বগুলো দুরন্ত টেলিভিশনে প্রচারিত হবে রাত ৯ টায়। এই ধারাবাহিকটিতে শিশু সদস্যের ভূমিকায় অভিনয় করেছেন ফারিবদা ফাইজা, সৈয়দা আদ্রিতা হাদী স্নেহা, সিমরিন শাহিন রুপকথা, হিরণময় সাহা নক্ষত্র, তাসলিম কাদের মুনসহ অনেকে। পরিবারের বড় সদস্যদের ভূমিকায় অভিনয় করেছেন আসাদুজ্জামান নূর, জয়ন্ত চট্টোপাধ্যায়, শিল্পী সরকার অপু, ডাঃ এজাজ, ত্রপা মজুমদার, অপর্না ঘোষ, মনোজ প্রামাণিক, আহসান হাবীব নাসিম, শতাব্দী ওয়াদুদ, মৌটুসী বিশ্বাস, কাজী নওশাবা আহমেদ ও মোমেনা চৌধুরী। গল্প বলার ধারাবাহিক এই অনুষ্ঠানটি পরিচালনা করেছেন ফাহিমা আহমেদ চৈতী এবং নাট্যরূপ দিয়েছেন অলোক বসু।