২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বড়দিনের নাটক ‘যে জীবন জীবনের’

খ্রিস্টান ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে ‘যে জীবন জীবনের’ শিরোনামে একটি নাটক নির্মাণ করেছেন নির্মাতা জয়ন্ত রোজারিও; এতে ‍বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শম্পা রেজা, এফ এস নাঈম, সালহা খানম নদী।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2019, 05:57 PM

Updated : 08 Apr 2022, 05:14 PM

সম্প্রতি কলাকুপা বান্দুরায় নাটকটির শুটিং শেষ হয়েছে। নির্মাতা জানান, দেশ টিভিতে ২৫ ডিসেম্বর রাত ৯টায় নাটকটি সম্প্রচার হবে বলে জানান নির্মাতা জয়ন্ত।

নির্মাতা বলেন, “যিশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে নাটকটি নির্মাণ করেছি। যিশু খ্রিস্টের জীবনের দর্শন ও মানবতা এ নাটকের মুল ফোকাস পয়েন্ট।বড়দিন উপলক্ষে হলেও এ নাটকটি সকল ধর্মের মানুষেরই গল্প। জীবনের গল্প।”

নাটকটি রচনা করেছেন গোলাম রব্বানী।

তিনি বলেন, “প্রতিটা জীবনই আসলে জীবনের জন্যই। জীবিত মানুষের জন্য আমাদের অনেক কিছু করার আছে। যার যেটুকু ক্ষমতা আছে সেটুকু দিয়েই মানুষের জন্য কাজ করতে পারে। এর জন্য প্রয়োজন শুধু ইচ্ছা শক্তি। এই গল্পে সেটাই বলতে চেয়েছি।”