২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আয়োজনে আলিয়া, হাজির দীপিকা!

২৮ সেপ্টেম্বর, শনিবার বান্দ্রার পারিবারিক আবাসস্থলে ৩৭ বছরের জন্মদিন পালন করলেন রণবীর কাপুর। জন্মদিন পালনের ক্ষেত্রে রনবীর বরাবরই ‘ঘরমুখো’। পরিবারের সঙ্গেই সময়টা কাটান তিনি। এবারও বাসাতেই ছিলেন। কিন্তু ‘প্রেমে না করা বারণ’! তাই আলিয়া ভাটের আয়োজনে ঠিক ঠিক তার জন্মদিনে ধুমধাম বলিউডি আয়োজন হয়ে গেল এবার। এবং অবশ্যই এর কলকাঠি নেড়েছেন আলিয়া ভাট।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2019, 03:06 PM

Updated : 10 Oct 2022, 09:27 PM

প্রেম নিয়ে মুখ না খুললেও দুই জনই হরহামেশা হাজির হচ্ছেন একসঙ্গে সামাজিক মাধ্যমে। জন্মদিনের ছবিও দিয়েছেন নিজেদের সামাজিক মাধ্যমের প্রোফাইলে। আলিয়া শুভেচ্ছা জানিয়েছেন একটি পোস্ট করে।

জন্মদিনে তোলা মা নীতু কাপুর ও প্রেমিকা আলিয়া ভাটকে নিয়ে রণবীরের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হয়েছে ইতিমধ্যে।

শুক্রবার রাত তথা ২৭‘য়ের রাতেই রনবীরের বাসার সামনে আসতে থাকে একের পর এক ‘তারকা-খচিত’ গাড়ি। বান্দ্রার বাড়িতে উপস্থিত হয়েছিলেন শাহরুখ খান ও গৌরী, আমির খান ও কিরণ রাও,  করণ জোহর ও জোয়া আখতার, মালাইকা আরোরা খান ও অর্জুন কাপুর। 

বলিউডে সম্পর্ক নদীর মত- এটা প্রমাণ করতে হাজির ছিলেন দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। বাঁক বদলেছে। কিন্তু সম্পর্ক ছুটে যায়নি। এমনই সখ্যতা দেখাতে উদগ্রীব যেন তারা।

তবে বাড়িতে তখন ঢুকতে দেখা যায়নি আলিয়াকে। কারণ তিনি আগে থেকেই বাসায় বসে আয়োজন করছিলেন। রণবীরের বাবা ঋষি কাপুর ও মা নীতুও অংশ নিয়েছেন এই আয়োজনে।

উল্লেখ্য ২০২০ সালেই অয়ন মুখোপাধ্যায়ের ব্রহ্মাস্ত্র সিনেমাতে বলিউডের আলোচিত জুটি রনবীর কাপুর এবং আলিয়া ভাটকে একসঙ্গে দেখা যাবে।