দু্ই নির্বাচনে জমজমাট চলচ্চিত্রাঙ্গন
দীর্ঘদিন পর অনুষ্ঠিত হলো চলচ্চিত্র প্রযোজক সমিতির নির্বাচন। অন্যদিকে জমজমাট নির্বাচনে বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি পেলো নতুন কার্যকরী কমিটি।
দীর্ঘ সাত বছর পর নির্বাচনমুখী হলো চলচ্চিত্র প্রযোজক সমিতি। শনিবার রাজধানীর বিএফডিসিতে অনুষ্ঠিত হয় প্রযোজক সমিতির প্রথম দফা নির্বাচন। এতে কার্যনির্বাহী পরিষদের ১৯ টি পদের জন্য লড়েছেন ৪১ প্রার্থি।
বিএফডিসিস্থ জহির রায়হান প্রজেকশন হলে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত দিনভর অনুষ্ঠিত হয় ভোটগ্রহণ। শান্তিপূর্ণ পরিবেশে ১৪০ জন ভোটারের মধ্যে ১৩০ জন ভোটারের প্রত্যক্ষ অংশগ্রহণে নির্বাচিত হয়েছেন কার্যনির্বাহী পদের ১৯ সদস্য।
এদিন সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে বাণিজ্য মন্ত্রণালয়ের উপ-সচিব ও প্রধান নির্বাচন কমিশনার মিরাজুল ইসলাম উকিল ১৯জন বিজয়ী নির্বাহী সদস্যর নাম ঘোষণা করেন।
বিজয়ীরা হলেন- খোরশেদ আলম খসরু ১২১, শামসুল আলম ১১৭, ইস্পাহানী আরিফ জাহান ১১৩, গোলাম মোঃ কিবরিয়া লিপু ১১০, মেহেদী সিদ্দিকী মনির ১০৬, হিমেল ১০৩, রশিদুল আমীন হলি ১০০, জাহিদ হোসেন ৯৮, এ জে রানা ৯৬, মোহাম্মদ হোসেন ৯৫, ইয়ামিন হক ববি ৮৬, কামাল হাসান ৮১, অপূর্ব রায় ৮০, নাদির খান ৭৯, শহিদুল আলম সাচ্চু ৭৬, ইলা জাহান নদী ৭৩, ইকবাল ৭২, ড্যানি সিডাক ৭০ ও আলিমুল্লাহ খোকন ৬৫। এর মধ্যে সহযোগী সদস্য হিসেবে ২৬ ভোট পেয়ে বিজয়ী হন আজিজ আহমেদ পাপ্পু এবং ১৮ ভোট পেয়ে বিজয়ী হন আশিকুর রহমান নাদিম।
প্রযোজক সমিতি জানায়, শিগগিরই এই ১৯ জনের মধ্যে ১০জনকে ভোটের মাধ্যমে নির্বাচিত করে গঠিত হবে মূল কমিটি।
অন্যদিকে, বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন ফাল্গুনী হামিদ ও সাধারণ সম্পাদক পদে কামরুজ্জামান বাবু। ২৬ জুলাই জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে দিনভর ভোটগ্রহণ শেষে ২৭ জুলাই এ ফল প্রকাশ করা হয়।
এই নির্বাচনে ২১ পদের বিপরীতে মোট ৪৬ জন প্রার্থী অংশ নিয়েছিলেন। মোট ভোটার সংখ্যা ছিলো ৫৩৯।
সভাপতি-সাধারণ সম্পাদক ছাড়া অন্যান্য পদে নির্বাচিতরা হলেন, সহ-সভাপতি-বাদল আহমেদ, সৈকত সালাউদ্দিন, সহ-সাধারণ সম্পাদক- রিমন মাহফুজ, অর্থ সম্পাদক-মঈন আবদুল্লাহ, সাংগঠনিক সম্পাদক-রাহাত সাইফুল, আন্তর্জাতিক ও গবেষণা সম্পাদক- শফিকুল আলম মিলন, ক্রীড়া সম্পাদক-মুজাহিদ সামিউল্লাহ, সমাজ কল্যাণ মহিলাবিষয়ক সম্পাদক-শ্রাবণী হালদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক-আবু সুফিয়ান রতন, দপ্তর সম্পাদক-নিপু বড়ুয়া
বিজয়ী নির্বাহী সদস্যরা হলেন- লিটন এরশাদ, আবিদা নাসরিন কলি, ইব্রাহিম খলিল খোকন, অঞ্জন রহমান, রেজাউল করিম রেজা, তুষার আদিত্য, ইরানী বিশ্বাস, লিটন রহমান ও মাহমুদ মানজুর।
