টিভিনাটকের প্রযোজকদের নেতৃত্বে ইরেশ-সাজু
টিভি নাটকের প্রযোজকদের সংগঠন টেলিভিশন অ্যান্ড ডিজিটাল প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন ইরেশ যাকের ও মুনতাসির মামুন সাজু।
শনিবার রাজধানীর গুলশানের একটি কনভেনশন সেন্টারে ভোট গ্রহণ করা হয়। এ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম। কমিশনার ছিলেন অভিনেতা এস এম মহসীন ও খায়রুল আলম সবুজ।
নির্বাচন কমিশনার হাসান ইমাম জানান, ২৭টি পদের মধ্যে সভাপতি-সাধারণ সম্পাদকসহ ২২টি পদে জয়লাভ করেছে ইরেশ-সাজু প্যানেল। তাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছে মনোয়ার হোসেন পাঠান ও মুজিবুর রহমান মুজিব প্যানেল।
নির্বাচিতদের তালিকাঃ
সভাপতি
ইরেশ যাকের ( ৮৭)
সহ সভাপতি
১- সাজ্জাদ হোসেন দোদুল (১১১)
২- জহির আহমেদ ( ৯৭)
৩- আনসারুল আলম লিংকন (৭৭)
সাধারণ সম্পাদক
মুনতাসির মামুন সাজু (১০০)
যুগ্ম সাধারণ সম্পাদক
১- রেজাউল হক রেজা (৮৯)
২- সৈয়দ ইরফান উল্লাহ (৮৬)
সাংগঠনিক সম্পাদক
মোহাম্মদ বোরহান খান (৮৪)
অর্থ সম্পাদক
মোহাম্মদ রফিকুল ইসলাম (বিনা প্রতিদ্বন্দ্বীতায় জয়ী)
দপ্তর সম্পাদক
এ কে এম নাহিদুল ইসলাম নিয়াজী (৯৩)
প্রচার ও প্রকাশনা সম্পাদক
দীন মোহাম্মদ মন্টু ( ৯৫)
আইন বিষয়ক সম্পাদক
খন্দকার লতিফুর রহমান আজিম (১০৪)
ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক
মোহাম্মদ আশরাফুল আলম বাবলু (৯৭)
আর্কাইভ বিষয়ক সম্পাদক
মীর ফখরুদ্দীন ছোটন (১১০)
আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক
কাজী রিটন (৯৫)
শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক
সেলিম রেজা (১০৪)
সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক
আইনুল ইসলাম চৌধুরী চঞ্চল (৮৪)
কার্যনির্বাহী সদস্য
১ম - এফ জামান তাপস (১০৯)
২য়- বাবুল আহমেদ (১০৩)
৩য়- সাদেক সিদ্দিকী (৯৮)
৪র্থ- (যুগ্ম)- তুহিন বড়ুয়া (৯৪) ও এম রেজাউল করিম সজল (৯৪)
৫ম- এ এস এম আখতারুজ্জামান (৯৩)
৬ষ্ঠ- রিয়াজুল রিজু (৯২)
৭ম- সাঈদ তারেক (৯১)
৮ম- জাকির খান (৮৩)
৯ম- এস এম হোসেন বাবলা (৭৯)
