২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জয় বাংলা কনসার্ট ৭ মার্চ

সেন্টার অব রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) প্রতিষ্ঠান ইয়াং বাংলার আয়োজনে ৭ মার্চ পঞ্চমবারের মত আয়োজন করা হচ্ছে ‘জয় বাংলা কনসার্ট’।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2019, 04:24 PM

Updated : 07 Mar 2024, 05:16 PM

আগামী ১ মার্চ থেকে ইয়াং বাংলার অফিসিয়াল ওয়েব সাইটে (https://youngbangla.org/ ) নিবন্ধন করা যাবে। জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট অথবা জন্ম নিবন্ধন সনদ, মোবাইল নম্বর এবং ই-মেইল অ্যাড্রেসের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে পারবেন।

প্রতিবারের মত এবারও স্বাধীন বাংলা বেতারে প্রচারিত স্বাধীনতার গান গেয়ে মঞ্চ মাতাবে দেশের জনপ্রিয় ৮ ব্যান্ড দল। সেই সঙ্গে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ এবং মুক্তিযুদ্ধ ভিত্তিক গ্রাফিকাল রিপ্রেজেন্টেশন থাকছে কনসার্টে।

সিআরআই-এর কো-অর্ডিনেটর তন্ময় আহমেদ জানান, এবারের কনসার্টে থাকছে বে অব বেঙ্গল, শূন্য, আরবোভাইরাস, চিরকুট, আর্টসেল, নেমেসিস, লালন ও ক্রিপটিক ফেইট।

কনসার্টে প্রতিটি ব্যান্ড নিজেদের গান ছাড়াও প্রতিবছরের মতো স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান পরিবেশন করবেন। ২০১৫ সাল থেকে বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণকে স্মরণ করে ইয়াং বাংলা আয়োজন করে আসছে জয় বাংলা কনসার্ট।

২০১৪ সালে ইয়াং বাংলা আত্মপ্রকাশের পর ২০১৫ সালে প্রথম শুরু হয় জয় বাংলা কনসার্ট।