২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাবুর কণ্ঠে নতুন গান

নতুন গানে কণ্ঠ দিলেন জনপ্রিয় অভিনেতা ও সংগীতশিল্পী ফজলুর রহমান বাবু।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2019, 10:27 PM

Updated : 18 Aug 2022, 04:46 PM

অভিনয়ের পাশাপাশি সংগীতশিল্পী হিসেবেও দারুণ জনপ্রিয়তা অর্জন করেছেন ফজলুর রহমান বাবু। দুটি মাধ্যমেই নিজেকে সরব রেখেছেন জনপ্রিয় এ মুখ। তারই ধারাবাহিকতায় এবার ‘খোঁপা করে চুল বেঁধো না’ শিরোনামের গান ভিডিও নিয়ে এলেন তিনি।

লায়নিক মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে বাবুর কণ্ঠের নতুন এ গানটি। প্লাবন কোরেশী’র কথায় গানটির সুর-সংগীতায়োজন করেছেন এস কে সমীর। নাট্যপরিচালক মোহন আহমেদের পরিচালনায় গানটির ভিডিওতে মডেল হয়েছেন সাগর আহমেদ ও নিশা চৌধুরী।

নতুন গান প্রসঙ্গে ফজলুর রহমান বাবু বলেন, ‌“আমি অভিনয়ের মানুষ। অনেকেই ভালোবেসে গান করান। আমিও উপভোগ করি। এই গানটি অন্যরকম একটি গান হয়েছে। আশা করছি শ্রোতা-দর্শকরা ভালো মতো গ্রহণ করবেন।”