পিয়াল হাসানের ‘জন্মদাত্রী’
‘জন্মদাত্রী’ শিরোনামে একটি গানে কণ্ঠ দিলেন সংগীতশিল্পী পিয়াল হাসান।
গানটি লিখেছেন সৈয়দ দুলাল। সুর ও সঙ্গীতায়োজন করেছেন শিশির। শিল্পীর নিজস্ব ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করা হয়েছে।
পিয়াল হাসান বলেন, ‘জন্মদাত্রী একটি অন্য স্বাদের গান। মিউজিক ভিডিওটি নির্মাতা অনেক যত্ন দিয়ে তৈরী করেছেন। আশা করি, গানটি শ্রোতা-দর্শকদের প্রত্যাশা পূরণ করতে সক্ষম হবে।”
‘জন্মদাত্রী’ নামে একটি নাটকে থাকছে গানটি। সন্তানের প্রতি মায়ের ভালোবাসা ও মায়ের প্রতি সন্তানের অবহেলা নিয়ে নির্মিত হয়েছে নাটকটি। মোসাব্বের হোসেন মুইদের গল্প অবলম্বনে এই নাটকটি নির্মাণ করেছেন আহমেদ জিহাদ।
এতে অভিনয় করেছেন শিল্পী সরকার, সাদমান প্রত্যয়, নুসরাত জাহান নিপাসহ আরো অনেকে।
