২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্টার সিনেপ্লেক্সে হলিউডের দুই ছবি

একই দিনে হলিউডের দু’টি ছবি মুক্তি দিতে যাচ্ছে স্টার সিনেপ্লেক্স। ৮ ডিসেম্বর একসঙ্গে মুক্তি পাবে ‘রালফ ব্রেকস দ্য ইন্টারনেট’ এবং অ্যাডভেঞ্চারধর্মী ছবি ‘মরটাল ইঞ্জিনস’।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2018, 07:40 PM

Updated : 08 Apr 2022, 07:26 PM

গত ২১ নভেম্বর আন্তর্জাতিকভাবে মুক্তি পেয়েছে কমেডিনির্ভর থ্রিডি অ্যানিমেশন ছবি  ‘রালফ ব্রেকস দ্য ইন্টারনেট’। মুক্তির পর থেকে দর্শকদের আলোচনায় রয়েছে ছবিটি। ২০১২ সালে এর প্রথম কিস্তি ‘রেক ইট রালফ’ মুক্তির পরপরই বাজিমাত করেছিল। তারপর থেকেই দর্শকরা অপেক্ষা করছিলেন সিক্যুয়ালের। প্রায় ৬ বছর পর অস্কারজয়ী পরিচালক রিচ ম্যুর এই ছবি নির্মাণ করেছেন।

চলচ্চিত্রটি নিয়ে নির্মাতা মুর গণমাধ্যমকে বলেন, “ভালোবাসার এই চরিত্রগেুলোকে নিয়ে কাজ করতে গিয়ে আমরা অনেক কিছু শিখেছি। ইন্টারনেটকে নতুন করে জেনেছি। আমাদের প্রোডাকশন টিম এমনভাবে কাজ করেছে যেন ইন্টারনেটকে আমরা নতুনভাবে খুঁজে পাই।”

এদিকে, যুক্তরাষ্ট্রের আগেই বাংলাদেশে মুক্তি পাচ্ছে অ্যাডভেঞ্চারধর্মী ছবি ‘মরটাল ইঞ্জিনস’। জানা যায়, যুক্তরাষ্ট্রে ছবিটি মুক্তি পাবে ১৫ ডিসেম্বর আর বাংলাদেশে স্টার সিনেপ্লেক্স ছবিটি মুক্তি দিতে যাচ্ছে তার এক সপ্তাহ আগেই।

পিটার জ্যাকসনের উপন্যাস ‘মরটাল ইঞ্জিনস’ অবলম্বনে নির্মিত হয়েছে ছবিটি। অ্যাডভেঞ্চারধর্মী এ ছবি পরিচালনা করেছেন অস্কারজয়ী ভিজ্যুয়াল ডিরেক্টর ক্রিস্টিয়ান রিভারস। অভিনয় করেছেন হিউগো ওয়েভিং, রবার্ট শিহান, স্টিফেন ল্যাং, হেরা হিলমার, লেইলা জর্জসহ আরো অনেকে। ১০০ মিলিয়ন ডলার বাজেটের ছবিটি পরিবেশন করছে ইউনিভার্সেল পিকচার্স।