২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ম‌ডেল‌দের নি‌য়ে ও‌য়েব সি‌রিজ

মডেলদের নিয়ে নি‌র্মিত হ‌চ্ছে পূর্ণাঙ্গ ওয়েব সিরিজ 'দ্য মডেলস'।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

‌গ্লিটজ প্র‌তিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2018, 06:48 PM

Updated : 08 Apr 2022, 07:05 PM

এক সংবাদ বিজ্ঞ‌প্তি‌তে জানা‌নো হ‌য়ে‌ছে, ওয়েব সিরিজটি ১০ ভাগে মোট ১০টি গল্প বলবে। প্রতিটি গল্পেরই মূল উপজীব্য বিভিন্ন ভিজ্যুয়ালের মডেল ও তাদের জীবনাচার।

ত্রয়ী ভিজ্যুয়ালের ব্যানা‌রে আলী আফজাল নিকোলাসের গ‌ল্পে সি‌রিজ‌টি পরিচালনা কর‌ছেন জেসমিন জুঁই।

সি‌রি‌জের প্রধান সমন্বয়ক আলী আফজাল নিকোলাস বলেন, "দীর্ঘদিন ধরে মডেলদের নিয়ে কাজ করায় তাদের দুঃখ-কষ্ট-আনন্দ-বেদনা-হতাশাগুলো খুব কাছ থেকে দেখেছি। চেষ্টা করেছি সাধ্যের বাইরে গিয়েও সহযোগিতা করার। এসবই মূলত এই গল্প বলার প্রেরণা।আমরা প্রধানত এই ওয়েবসিরিজটির মাধ্যমে একটি নির্দিষ্ট বিষয়কে তুলে ধরার চেষ্টা করেছি।"

ওয়েব সিরিজের পরিচালক ও নির্দেশক জেসমিন জুঁই বলেন, "পুরো কাজটি দারুণ চ্যালেঞ্জিং ছিল। প্রথম কাজ বলে নয়; এর গল্প, পাত্র-পাত্রী- সব মিলিয়ে শুধু চ্যালেঞ্জিংই নয়, কাজটি উপভোগ্যও ছিল। আমি নিজেও একজন মডেল, আর তাই মডেলদের নিয়ে এই কাজটি করতে আমার ভালো লেগেছে।"

‌সি‌রি‌জের সিনেমাটোগ্রাফির দায়িত্বে রয়েছেন ইভানুল কণক।

সি‌রি‌জের প‌র্বগু‌লো বঙ্গ‌বি‌ডির ইউটিউব চ্যা‌নে‌লে প্রকাশ করা হ‌বে।