রবীন্দ্র প্রয়াণ দিবসে ‘নিশীথে’
২২ শে শ্রাবণ রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস। দিনটি উপলক্ষে বাংলাভিশনে প্রচারিত হবে বিশেষ নাটক ‘নিশীথে’।
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসে তার রচিত ছোটগল্প ‘নিশীথে’ অবলম্বনে নাটক নির্মাণ করেছেন অভিনেতা ও নির্মাতা রওনক হাসান। নাটকটিতে অভিনয়ও করেছেন তিনি। নাটকে তার বিপরীতে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী অপি করিম।
অপি ও রওনক ছাড়াও নাটকটিতে অভিনয় করেছেন নমিরা, জিয়াউল হাসান কিসলু, সোনিয়া প্রমুখ। নির্মাণ ও অভিনয় ছাড়াও নাটকটির চিত্রনাট্যও করেছেন রওনক।
বেসরকারি টেলিভিশন চ্যানেল বাংলাভিশনে নাটকটি প্রচার হবে ৬ আগস্টরাত ৯টা ৫মিনিটে।
