সালাহ উদ্দিন লাভলু’র নতুন ধারাবাহিক
নতুন ধারাবাহিক নিয়ে এলেন নাট্যকার নির্মাতা ও অভিনেতা সালাহউদ্দিন লাভলু।
টেলিভিশন নাটকে তুমুল জনপ্রিয় নাম সালাউদ্দিন লাভলু। ২০০৪ সাল থেকে ধারাবাহিকভাবে নির্মাণে ও অভিনয়ে সরব রয়েছেন ছোটপর্দায়। ধারাবাহিক নাটক ‘রঙের মানুষ’খ্যাত এ নির্মাতা দর্শকদের উপহার দিয়েছেন ভিন্নধারার অসংখ্য জনপ্রিয় নাটক।
নাটকটি রচনা করেছেন কাজী শহিদুল ইসলাম। এতে অভিনয় করেছেন, ওয়াহিদা মল্লিক জলি, শাহরিয়ার সাহেদ, মিতিল ফররূখ, ফখরুল বাশার মাসুম, মিলি বাশার, নিলয় আলমগীর, শাহানাজ সুমি, জেবা অনিকা, সাব্বীর অর্ণব, সিনথিয়া ইয়াসমিন, স্পনিল তাজরীয়ান ইচ্ছা, সায়মা স্মৃতি প্রমুখ।
তিনি আরও বলেন, “এটি যেমন বুকের ভেতর বৃষ্টি হওয়ার গল্প তেমনি চোখের ভেতর সব খোয়ানোর গল্প। শেষ পর্যন্ত ‘প্রিয় দিন প্রিয় রাত’ প্রেমে প্রেমে মজে থাকার গল্প, প্রেমের আগুনে পুড়ে যাওয়ার গল্প।”
প্রতি শনি ও রবিবার রাত ৮টায় চ্যানেল আইতে প্রচারিত হবে নাটকটি।
