২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিউজিক্যাল ফিল্ম ‘পাগলামি’

‘পাগলামি’ নামে একটি মিউজিক্যাল ফিল্মে অভিনয় করলেন লাক্স চ্যানেল আই সুপারস্টার খ্যাত অভিনেত্রী-মডেল তানিন তানহা। তার সঙ্গে মডেলিং অভিনয় করেছেন মডেল আলিফ।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2018, 04:51 PM

Updated : 08 Apr 2022, 06:22 PM

এতে প্রথমবারের মত মুখ পোড়ানোর চরিত্রে অভিনয় করলেন তিনি। ফিল্মের 'পাগলামি' শিরোনামের গানটি লিখেছেন আরিফুল ইসলাম মামুন, টিউন করেছেন আরিফুল ইসলাম মামুন ও মাসুদ খান, গানটিতে কন্ঠ দিয়েছেন নদী ও মাসুদ খান। মিউজিক করেছেন মুশফিক লিটু। ফিল্মটি পরিচালনা করেছেন সাজিন খান।

তানিন তানহা বলেন, “এবারই প্রথম কাজ হলো নির্মাতা সাজিন খানের সাথে। তবে অনেক গুছিয়ে সুন্দরভাবে কাজটি করার সবাই চেষ্টা করেছে। আশা করছি কাজটা সবার ভালো লাগবে।”

আলিফ বলেন বলেন, “কাজটি করতে গিয়ে আমিও খুব এনজয় করেছি। গল্পটি অসাধারণ হয়েছে। কাজের মধ্যে একটা ভিন্নতা পেয়েছি। আশা করছি কাজটি সবাই উপভোগ করবেন।”

এতে তানিন-আলিফ ছাড়াও অভিনয় করেছেন, দিলু মজুমদার, রেশমি, লিজা খানম, পাপনসহ আরো অনেকে।