২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ছোটোপর্দায় রবীন্দ্রনাথের ‘মুকুট’

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীতে তার লেখা ‘মুকুট’ নাটকটি ছোটপর্দায় আনছে স্যাটেলাইট টিভি চ্যানেল দুরন্ত টিভি।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2018, 05:40 PM

Updated : 08 Apr 2022, 06:20 PM

নাটকের গল্পে দেখা যাবে, ত্রিপুরার রাজা অমরমানিক্যর তিন পুত্র চন্দ্রমানিক্য, ইন্দ্রকুমার ও রাজধর। সেনাপতি ঈশা খাঁ’র শিক্ষা-দীক্ষায় তারা বেড়ে ওঠে।

ছোট রাজকুমার রাজধরের হিংসুটে মনোভাব ও ঔদ্ধত্য, বড় রাজকুমার চন্দ্রমানিক্যের ও মধ্যম রাজকুমার ইন্দ্রকুমারের ভেতর দূরত্ব সৃষ্টি করে। যার শেষ পরিণতিতে বড় রাজকুমার চন্দ্রমানিক্যের মৃত্যু হয়।

কবিগুরুর ১৫৭তম জন্মবার্ষিকী উপলক্ষে দুরন্ত টিভির আয়োজনে এই নাটকে অভিনয় করেছে সহজপাঠ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ।

নাটকটি নির্দেশনা দিয়েছেন সেতু খান, সহকারী নির্দেশক ছিলেন জয়ন্ত, সার্বিক তত্ত্বাবধান সুস্মিতা সাহা।

নির্দেশক বলেন, “কবিগুরুর জন্মবার্ষিকীতে আমরা নাটকটি ছোটপর্দায় আনছি। এতে স্কুলের শিক্ষার্থীরা অভিনয় করেছে। আশা করছি দর্শকদের ভালো লাগবে।”

এতে অভিনয় করেছে ঋভু, উর্বী, আদৃতা, জয়েৎ, প্রিয়তা, অহনা, অমিয়া, প্রভা, শ্রেষ্ঠা, রায়া, নন্দিনী, প্রসূন, লাবিব ও তানজিলা।

নাটকটি দুরন্ত টিভিতে প্রচারিত হবে সোমবার ১০টায়।