সেলিম-প্রসূনের ‘ডাকপিয়ন’
নির্মিত হলো নাটক ‘ডাকপিয়ন’। নাটকে বাবা-মেয়ের চরিত্রে জুটি বেধেছেন শহীদুজ্জামান সেলিম-প্রসূন।
কুদরত উল্লাহ’র রচনায় তাসলিমা মুক্তার পরিচালনায় নির্মিত হলো নাটক ডাকপিয়ন। এতে ডাকপিয়নের চরিত্রে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, তার মেয়ের চরিত্রে অভিনয় করেছেন প্রসূন আজাদ। তার প্রেমিকের চরিত্রে অভিনয় করেছেন তরুণ অভিনেতা আরফান অনিক।
শহীদুজ্জামান সেলিম বলেন, “খুবই চমৎকার একটি গল্প। এই নাটকটি একটি সামাজিক গল্প, পারিবারিক গল্প। মা, মেয়ে, বাবার গল্প। খুবই ইমোশনাল। আমার অভিনয় করে খুবই ভালো লেগেছে। আশা করি দর্শকদের ভালো লাগবে।”
কিন্তু আমার বাবার জীবনেও একটি ঘটনা আছে। খুবই ভিন্ন ধারার একটি গল্প এটি। বাবার সঙ্গে রসায়ন অনেক ভালো আমার। এই রকম গল্পে আমি আগে কখনো কাজ করি নাই। দর্শকরা আমাকে নতুন ভাবে দেখবে এই নাটকে।”
এ এস মাল্টিমিডিয়া লিমিটেড নিবেদিত এবং আশরাফ ও সাজ্জাদ প্রযোজিত নাটকটি গত ১ ও ২ মে উত্তরার বিভিন্ন স্থানে দৃশ্যধারণ শেষ হয়েছে।
খুব শিগগিরই ‘ডাকপিয়ন’ নাটকটি প্রচার হবে একটি বেসরকারি চ্যানেলে, জানালেন নির্মাতা।
