পূর্ণিমার অতিথি ববি
চিত্রনায়িকা পূর্ণিমার উপস্থাপনায় আরটিভিতে প্রচারিত হচ্ছে সেলিব্রেটি টকশো ‘এবং পূর্ণিমা’। অনুষ্ঠানের এবারের পর্বে অতিথি হিসেবে হাজির হচ্ছেন আরেক চিত্রনায়িকা ববি।
ববি বলেন, “প্রাণবন্ত আড্ডা হয়েছে। অনুষ্ঠানে আমার ভালোলাগা, মন্দলাগা নিয়ে আলোচনা করেছি। দীর্ঘদিন পর কোনো আড্ডা দিয়ে মজা পেয়েছি।”
পূর্ণিমা বলেন, “প্রতি পর্বেই এক বা একাধিক অতিথি অনুষ্ঠানে আসছেন। প্রতি পর্বেই ভিন্ন ভিন্ন ভাবে অনুষ্ঠানটিকে সাজানোর চেষ্টা করছি আমরা। এবারের আয়োজনও ব্যতিক্রমধর্মী হয়েছে বলেই আমি বিশ্বাস করি।”
অনুষ্ঠানটি প্রযোজনা করছেন সোহেল রানা বিদ্যুত। গ্রন্থনা করেছেন অনিন্দ্য মামুন।
শনিবার রাত ১০টায় আরটিভিতে প্রচার হবে অনুষ্ঠানটি।
