সারিকার বদলে আজমেরী আশা
ছোটপর্দার অভিনেত্রী সারিকার বিরুদ্ধে ‘সিডিউল ফাঁসানোর’ অভিযোগ তুলে তার চরিত্রে আরেক অভিনেত্রী আজমেরী আশাকে কাজে নিয়েছেন নির্মাতা।
নির্মাতা দীপু হাজরা গ্লিটজকে জানান, প্রযোজনা প্রতিষ্ঠান বাঁধন ড্রিম ভিশনের ব্যানারে ১০টির মতো নাটকের শুটিংয়ে অংশ নিতে নির্মাতা, অভিনয়শিল্পী, কলাকুশীদের একটি দল গত সোমবার কাঠমান্ডু রওনা দেয়।
যাওয়ার পথে নির্মাতাদের সঙ্গে পূর্ব আলোচনা ছাড়াই ইউনিটে যোগ দেননি সারিকা। তার সঙ্গে যোগাযোগ করা হলে মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। পরে তার চরিত্রে অভিনয়ের জন্য ঢাকা থেকে উড়াল দেন আজমেরী আশা।
তিনি ‘মেঘ দেখব বলে’ শিরোনামে একটি নাটকের শুটিং করছেন। দীপু হাজরার পরিচালনায় নাটকটি লিখেছেন পিণস এ.আর।
এতে আশার সহশিল্পী হিসেবে আছেন জোভানসহ আরও অনেকে। প্রযোজনা প্রতিষ্ঠানটির ব্যানারে ‘কংকাবতীর আংটি’, ‘ওয়াও! নেপাল’সহ বেশ কয়েকটি নাটকের শুটিং শেষ হয়েছে ইতিমধ্যে। নাটকগুলো নির্মাণ করছেন আসাদুজ্জামান আসাদ ও আমিনুল ইসলাম।
নাটকগুলিতে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, তানজিন তিশা, নাবিলা ইসলাম, তানভীরসহ আরও অনেকে।
